মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

আন্তর্জাতিক কেরাত সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসছেন আল আকসা মসজিদের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর আয়োজনে আগামী ২৬ জানুয়ারি শুক্রবার বাদ জুমআ জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে ১৮তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হবে।

বিশ্ববিখ্যাত কারীদের এ সম্মেলনে বিশেষ আকর্ষণ হলো এতে উপস্থিত হবেন মুসলিম উম্মার প্রথম কিবলা ফিলিস্তিনের জেরুসালেমে অবস্থিত বাইতুল মাকদিস তথা আল আকসা মসজিদের গ্রান্ড ইমাম ও খতিব শাইখ ড. ইক্বরমা সাঈদ আব্দুল্লাহ সাবরী।

আয়োজক সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, বরাবরের মতো বিশ্বের সমসাময়িক শ্রেষ্ঠকারীদের নিয়ে আয়োজন করা হবে এবারের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন। অন্যান্য বছরের ন্যায় দুপুর ৩ টা থেকে এ সম্মেলন শুরু হবে।

এতে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সভাপতি শায়খুল ক্বুররা (বাংলাদেশের প্রধান কারী) ক্বারী মুহাম্মাদ ইউসুফ হাফিযাহুল্লাহ।

পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ সহ মিসর, ইরান, সিরিয়া, আলজেরিয়া, ভারত, ফিলিস্তিন ও ব্রনাই এর শীর্ষস্থানীয় কারীগণ এতে অংশ গ্রহণ এবং তেলাওয়াত করবেন।

বাংলাদেশি কারীদের মধ্য থেকে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) সহসভাপতি, মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক শাইখ কারী আহমাদ বিন ইউসুফ আল আযহারী সহ দেশবরেণ্য কারীগণ উপস্থিত থেকে ক্বিরাত পরিবেশন করবেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ