মুফতী মনসূরুল হক
শাইখুল হাদিস, জামিয়া রাহমানিয়া মোহাম্মদপুর
সাহাবায়ে কেরামের মধ্যে চারজনের মর্তবা ইজমা দ্বারা ছাবেত। তাই এ নিয়ে মতপার্থক্য কারও জন্য জায়েজ নেই। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি ও আলী রা. সিরিয়ালভাবে এই চার জনের মর্তবা উম্মতের মধ্যে সবার ওপরে।
এ চার জনের পরে কে? এ বিষয়ে অধিকাংশ সাহাবায়ে কেরাম তাবেয়িন, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা বলেছেন। কেউ কেউ অন্যকারও কথাও বলেছেন। তবে অধিকাংশের মত এটি।
আমাদের মাজহাবের (হানাফি) ভিত্তি কিন্তু তার ওপর। শাফি মাজহাবের ভিত্তি আবদুল্লাহ ইবনে ওমরের ওপর। প্রত্যেকটি মাজহাবের ভিত্তি একেকজন সাহাবির ওপর।
হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. এর বিষয়ে নবী করিম সা. বলেন, আমার উম্মতের জন্য ইবনে মাসউদ যা ভালো মনে করেন, আমিও তা ভালো মনে করি। ওপেন ভিসা। তিনি উম্মতের জন্য কী পছন্দ করবেন তা তো আর নবীজির জানা ছিল না।
তাকে ওমর রা. কুফা পাঠানোর কিছুদিন পর। সব এলাকায় বায়তুল মালের ভাতা দ্বিগুণ হয়ে গেছে কিন্তু কুফায় হয়নি।
কুফাবাসি ওমর রা. কে বললেন, সবার ভাতা দ্বিগুণ হয়েছে। কিন্তু আমাদের ভাতা দ্বিগুণ হয়নি কেন?
ওমর রা. বললেন, তোমাদের ভাতা দ্বিগুণ করা হবে না। কেননা আমি তোমাদের আবদুল্লাহ ইবনে মাসউদকে দিয়েছি। অথচ তাঁকে আমার কাছে রাখা দরকার। তোমরা যদি দ্বিগুণ ভাতা পেতে চাও, আবদুল্লাহ ইবনে মাসউদ রা. কে আমার কাছে দিয়ে দাও।

তোমরা দীন বেশি পাচ্ছো, তাই দুনিয়া কম পাবে। এতো মর্তবা হজরত ইবনে মাসউদ রা. এর।
তো তাঁকে একবার তার শাগরেদগণ বললেন, আল্লাহর প্রিয় হাবিবের সাহাবি। আপনি হাদিস বলেন, আর আমরা তা শুনি এবং তা আমল করি। কিন্তু সবকথা তো শুনে শেষ করা যায় না। সুতরাং আমরা চাচ্ছি আপনার কাজকর্ম চলাফেরা দেখে দেখে তার অনুসরণ করে তার ওপর আমল করতে।
কিন্তু তার শাগরেদগণকে এ বিষয়ের অনুমতি দেননি। তিনি বলেন, আমি এখনও জীবিত। আর জীবিত মানুষ ফেতনা থেকে নিরাপদ না। জীবিত মানুষ মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো সময় যেকোনো ফেতনায় জড়িয়ে যেতে পারে। তাই তোমরা ওই ব্যক্তির কাজকর্মকে অনুসরণ করতে পারো যিনি ঈমান নিয়ে চলে গেছেন।
সেখানে আরবি এবারতে আছে, ‘ফা ইন্নাল হাইয়া লা তু’মানু আলাইহিল ফিতনা।’ এটা দ্বারা তিনি কী বুঝালেন? বুঝালেন যে, ইসলামে কোনও ব্যক্তি পূজ