মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

মুফতি সাঈদ আহমদ পালনপুরী অসুস্থ; অবস্থা আশঙ্কাজনক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী, দেওবন্দ থেকে: বিশ্বের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস শাইখুল হাদীস আল্লামা মুফতি সাঈদ অাহমাদ পালনপুরীর দরসদান কালে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন।

তার অবস্থা আশঙ্কাজন৷ তিনি ভেঙ্গে পড়েছেন এবং স্বাভাবিক চলা-ফেরা ও কথা বার্তা বলতে পারছেন না৷ অক্ষম হয়ে পড়েছেন দরস ও তাদরিস থেকেও৷

গত বৃহস্পতিবার দুপরে বুখারী শরীফের দরসদান কালে হঠাৎ জবান বন্ধ হয়ে যেতে থাকে তার৷ দরস দানে কষ্ট হতে থাকে৷ তৎক্ষণাৎ বিষয়টিকে স্বাভাবিক মনে করে কষ্ট করেও দরস চালিয়ে যান৷

কিন্তু দরসের শেষের দিকে অবস্থা আরো বেগতিক হয়ে ওঠে৷ ফলে আর দরস শেষ করতে পারেননি৷ অতিকষ্টে দরস ছেড়ে চলে যেতে হয় তৎক্ষণাৎ৷

এরপর থেকে আর স্বাভাবিক হয়নি হযরতের অবস্থা৷ ধীরে ধীরে আরো আশঙ্কাজনক হয়ে ওঠছে৷ বেড়েই চলছে সমস্যা৷ স্বাভাবিক কথা-বার্তা ও চলা-ফেরা বন্ধ আছে

দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস ও প্রায় একযুগ ধরে বুখারী শরীখের দরস দানকারী উস্তাযুল আসাতেযা শাইখুল হাদীস মুফতী সাঈদ অাহমাদ পালনপুরীর অসুস্থতায় ভেঙ্গে পড়েছে দেওবন্দের সকল ছাত্র-উস্তাদ৷

দেওবন্দ মাদরাসায় তার সুস্থতার জন্য একাধিকবার দোয়ার আয়োজন করেন ছাত্র ও শিক্ষকগণ।

তারা বিশ্বের সকল মুসলিমের কাছেও হজরতের জন্য দোয়া প্রার্থনা করেন। আল্লাহ যেন হযরতকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেন এবং হজরতের হায়াতকে দীর্ঘায়ু করেন ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ