বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আলেম ও তাবলিগের প্রতিনিধিদের বৈঠক চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান: মাওলানা সাদ কান্ধলভির বাংলাদেশে আগমণ ও ইজতেমায় অংশগ্রহণ বিষয়ে উদ্ভুত পরিস্থিতির সমাধান করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও আলেমদের সঙ্গে তাবলিগের শুরার সদস্যদের বৈঠক চলছে।

বৈঠকে সভাপতিত্ব করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুর ২ টার পর থেকে এ বৈঠক শুরু হয়।

প্রশাসনের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন পুলিশের আইজিপি শহিদুল হক, এসবির প্রধান জাবেদ পাটওয়ারী।

বৈঠকে উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত রয়েছেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলী, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম আল্লামা মাহমূদুল হাসান, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস, মারকাজুশ শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, লালবাগ জামিয়া কুরআনিয়ার মুহাদ্দিস মুফতি ফয়জুল্লাহ, আম্বরশাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম ও আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী।

জানা যায়, তাবলিগের শুরার সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম,  মাওলানা আবদুল হামিদ মাছুম, মুহাম্মাদ খান শাহাবুদ্দীন নাসিম, মাওলানা জিয়া বিন কাসেম, ইউনুছ শিকদার, মাওলানা মোশাররফ হোসাইন ও আনওয়ার হোসাইন বৈঠকে উপস্থিত রয়েছেন।

বৈঠকে মাওলানা সাদের বাংলাদেশ আগমন ও ইজতেমায় অংশগ্রহণ নিয়ে আলোচনা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে গত ৭ জানুয়ারি প্রশাসন, আলেম ও তাবলিগের শুরার সম্মিলিত বৈঠকে মাওলানা সাদ এবারের ইজতেমায় অংশ নিতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়। তবে তাবলিগের শুরার ৭ জন সদস্য তার আসার পক্ষে মত দেন এবং তারা একটি চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে মাওলানা সাদের আসার ব্যাপারে ব্যবস্থা করার অনুরোধ জানান।

সে ভিত্তিতে গতকাল মাওলানা সাদ দুপুর ১২ টার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। সেখানে আলেমদের অব্যাহত বিক্ষোভ প্রতিবাদ অনুষ্ঠিত হলে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থায় মাওলানা সাদকে কাকরাইল মারকাজ মসজিদে আনা হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

মাওলানা সাদের বিরোধিতা যে কারণে

ইজতেমায় অংশ নিচ্ছেন না মাওলানা সাদ কান্ধলভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ