শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮


শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাওলানা আবু তাহের মেসবাহর দুটি কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আবু তাহের মেসবাহ: বিশেষজ্ঞদের মতে যে কোনো নেসাবের জন্য সবচেয়ে উপযোগী কিতাব সেটিই যা নেসাবের উদ্দেশ্যকে সামনে রেখে তৈরি করা হয় এবং তাতে সে উদ্দেশ্যের প্রায়োগিক রূপ প্রতিফলিত হয়।

আজ থেকে হাজার বছর আগের ইলমি ইতিহাসও এ কথার সাক্ষ্য দেয় যে, নির্দিষ্ট বিষয়ের বহু কিতাব থাকা সত্তে¡ও বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে পিতা তার সন্তানের জন্য, নানা তার নাতির জন্য, উস্তায তার খাস কোনো শাগরিদের তালীমের উদ্দেশ্যে কিতাব রচনা করেছেন।

হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রাহ. নিজের ভাতিজা মুহাম্মাদ ছানী’র তালীমের জন্য কয়েকখণ্ডে ‘কাসাসুন নাবিয়্যীন’ কিতাবটি রচনা করেছেন। লেখার প্রেক্ষাপট যদিও মুহাম্মাদ ছানী, কিন্তু এর দ্বারা সারা বিশ্বের অগণিত মুহাম্মাদী শিশু আরবীভাষা শিক্ষার পাশাপাশি ঈমান-আখলাকের তারবিয়াতও লাভ করছে।
جزاه الله تعالى خير الجزاء وأوفاه

বাংলা ভাষাভাষি শিশুরা এই কিতাবের দ্বারা যথাযথভাবে উপকৃত হওয়ার জন্য এতে কিছু কাজের প্রয়োজন ছিল। হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বরাকাতুহুম আমার নাকেছ খেয়ালে যাকে আল্লাহ তাআলা এই যুগে তালিবানে ইলমের তালীম-তারবিয়াতের ক্ষেত্রে তাজদীদী খেদমত আঞ্জাম দেওয়ার বিশেষ তাওফিক দান করেছেন মাদানী নেসাবের কাজের ধারাবাহিকতায় এই শূন্যতা পূরণের উদ্যোগ নেন এবং দারুল কলম থেকে এর প্রথম ও দ্বিতীয় খণ্ড প্রকাশ করেন।

প্রথম খণ্ডের ভ‚মিকা পড়ে আমার কাছে মনে হয়েছে যে, এ কথাগুলো আমাদের তালিবুল ইলম ভাইদের কাছে পৌঁছা দরকার। সে উদ্দেশ্যেই তাঁর ইজাযতক্রমে ভ‚মিকাটি ছাপা হল।

ভূমিকায় কিতাবটির পাঠদান পদ্ধতি সম্পর্কেও আলোচনা রয়েছে, যা ‘শিক্ষার্থীদের পাতা’র বিষয়বস্তু নয়। কিন্তু ‘শিক্ষার্থীদের পাতা’র পুরনো পাঠক, যারা এখন মুদাররিস হয়ে গেছেন, তারা বিভিন্ন সময় পাঠদান পদ্ধতি সম্পর্কে প্রশ্ন করেন, যার উত্তর দিতে আমরা সংকোচ বোধ করি। যাহোক ঐ ভাইদের প্রতি লক্ষ্য রেখে পুরো ভ‚মিকাটিই ছেপে দেওয়া হল। আল্লাহ তাআলা আমাদেরকে তা থেকে পূর্ণ উপকৃত হওয়ার তাওফিক দান করুন। আমীন

ভূমিকা-লেখকের জন্য আমরা দুআ করি, আল্লাহ যেন তাঁকে আফিয়াত ও সালামাত, সিহ্হাত ও কুওয়াত-এর সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। খিদমাতে দ্বীন ও খিদামাতে তালেবানে ইলমে দ্বীন কেন্দ্রিক তার সকল নেক ইচ্ছা, নেক তামান্না বাস্তবায়ন করুন, কবুল ও মাকবুল করুন। আমীন।

আল্লাহ্ তা‘আলার বে-ইনতিহা ফযল ও করম। শোকর আà