নজরুল ইসলাম তোফা
মানুষের শখ আর অনেক শৌখিনতার বর্ণানার তো বহু মানুষের মুখে অহরহ শুনতে পাওয়া যায়। কিন্তু এই শৌখিনতা ও শখের কোন প্রকার সঠিক রাস্তা অথবা ভুল রাস্তা রয়েছে কিনা? আবার তারও কী নিয়মকানুন জানা আছে? আমার জানা নেই।
তবুও বলতে চাই, এই শৌখিনতা বাা শখ একেবারেই নিজস্ব চিন্তা চেতনায় তৈরী হয়। শখ অথবা শৌখিনতা আসে একেবারে হৃদয় থেকে, যা নিজস্ব ব্যাপার বা নিজস্ব তাগিদেই চলে আসে।এমন এই শক্তিটা আসলে ধিরে ধিরে পথ করে নেয় সামাজিক পরিমন্ডলে। তার জন্যে ঘটা করে ভাবতে হয় না।
যার ভিতরে শখ নেই, তাকে এ কথা বুঝিয়ে বলাও যাবে না। সুতরাং বুঝিয়ে বলা যাক আর নাই যাক, শখ থেকে জন্ম নেয় প্রতিভা, এটাই সত্য। তাই তো পাওয়া গেল সেই লক্ষেই আছেন একজন গুনি, প্রতিভাবান ও প্রতিষ্ঠিত শিক্ষক, যাঁর খুব ছোটবেলা থেকে শখ এবং শৌখিনতা ছিল কৃষি কাজের প্রতি। তিনিই তো কৃষক বাবার আদরের সন্তান।
পরিশ্রমী কৃষক বাবার মাটির ঘরে, মাটির মানুষ হয়েই দিনে দিনে তাঁর ইচ্ছা শক্তিটাকে যেন কাজে লাগিয়ে শখ বা শৌখিনতায় গড়ে তোলে প্রথমে ‘শাহ্ কৃষি তথ্য পাঠাগার’। শোনা যাক মো. জাহাঙ্গীর আলম শাহ'র এই শখের আদ্যপ্রান্ত গল্প।
জাহাঙ্গীর আলম শাহ বলেন, ছোটবেলা থেকেই কৃষি কাজ নিয়ে সব সময়ই ভাবতেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই গ্রামাঞ্চলে জন্ম বলেই স্বপ্ন ছিল কৃষি কাজের প্রতি। তিনি সব সময় ভেবেছেন গ্রামের কৃষক কৃৃষানিদের জন্যে কিছু করা যায় কিনা।
[caption id="" align="alignnone" width="604"]
মাটির তৈরি বিভিন্ন তৈজষপত্রসহ অন্যান্য সংগ্রহশালা[/caption]
মনের এ ভাবনায় এক সময় গড়ে তোলেন কৃষি পাঠাগার। তিনি গ্রামাঞ্চলে তেমন কৃষি তথ্য ভান্ডার আছে কিনা তা তখন লক্ষ করেননি। কোন পরামর্শ প্রদানের কেন্দ্র আছে কিনা তাও জানতেন না।
সুতরাং সেই বিষয়েই পড়া লেখা করবার পরিকল্পনা নিয়েই সংগ্রহ করতে লাগলেন অজস্র বই। তাই তো তিনি পরিণত বয়সে এসে কৃষি তথ্য পাঠাগারের মতো একটি মহৎ কাজে সফলতা অর্জন করেছেন। বলতেই হয়, এমন এ পাঠাগারের সুনাম বৃদ্ধি পেলে তিনি শাহ্ কৃষি জাদুঘর হিসেবেই পরিচয় তুলে ধরেন।
নজরুল ইসলাম তোফাকে বলেন সেখানে পৌঁছাতে চাইতে অবশ্যই যেতে হবে, নওগাঁ জেলা শহর থেকে ৪০কিলোমিটার পাকা রাস্তা পাড়ি দিয়ে মান্দা সদরে সেখান থেকে ১০ কিলোমিটার দক্ষিণে কালিগ্রামে পৌঁছাতে হবে।
গ্রামের মাটির ঘরেই এমন এই ‘শাহ্ কৃষি জাদুঘর’। ২০০০ সালের ১৮ এপ্রিল এই কৃষি তথ্য জাদুঘরটির যাত্রা শুরু। এমন এই কৃষি তথ্য জ