শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ইউসুফ কারজাভির মৃত্যুদণ্ড চূড়ান্ত করতে প্রধান মুফতির অনুমোদন চেয়েছে আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

মিসরের একটি সামরিক আদালত বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার আল্লামা ইউসুফ আল কারজাভিসহ ৮ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর মৃত্যুদণ্ড চূড়ান্ত করতে মিসরের প্রদান মুফতির মতামত চেয়েছে।

তাদেরকে ২০১৫ সালে কায়রোয় একজন সিনিয়র পুলিশ অফিসারকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। কায়রোর মাতারিয়া পুলিশ স্টেশনের প্রধান ওয়েল তাহাউনকে ২০১৫ সালে প্রতিবাদকারীরা পিটিয়ে হত্যা করে।

দেশের সর্বোচ্চ পরিষদের প্রধান হিসেবে প্রধান মুফতির নিকট মৃত্যুদণ্ড চূড়ান্ত করার পূর্বে মতামত নেয়ার প্রথা রয়েছে মিসরে। তবে তা বাধ্যতামূলক নয়।

এ মামলার ৫২ জন আসামীর মধ্যে ৮জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন, ইন্টান্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলারস ও মুসলিম ব্রাদারহুটের সিনিয়র সদস্য আল্লামা ইউসুফ আর কারজাভিও রয়েছেন।

আগামী ১৭ জানুয়ারি সামরিক আদালত চূড়ান্ত রায় প্রদানের তারিখ ঘোষণা করেছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ