রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হাফিজ সাঈদের সাথে বৈঠক করায় পাকিস্তানে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: পাকিস্তানের হাফেজ সাঈদের সথে বৈঠক করায় পাকিস্তানে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদুতকে প্রত্যাহার দেশটির কর্তৃপক্ষ।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে লস্কর-ই-তৈয়্যবা নেতা হাফিজ সাঈদের সঙ্গে বসে গল্প করেছিলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত ওয়ালিদ আবু আলি। সেই ছবি প্রকাশ হতেই প্রতিবাদ জানায় ভারত সরকার।

ভারতের আপত্তিতে শেষপর্যন্ত পাকিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার কথা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

একইসঙ্গে ভারতের কাছে দুঃখ প্রকাশ করেছে তারা। নয়াদিল্লিতে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে আমাদের সরকার। ভারতের সঙ্গে সম্পর্ক সুমধুর থাকবে।

শুক্রবার এক অনুষ্ঠানে মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা হাফিজ সাঈদের সঙ্গে একই মঞ্চে দেখা গিয়েছিল ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে। তারপরেই কড়া প্রতিক্রিয়া দেয় ভারত। এতেই বিপদ বুঝতে পারে ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েল-ফিলিস্তিনি দ্বন্দ্বে যদি ভারতের মতো সুহৃদ দেশ পাশে না থাকে তাহলে বিপর্যয়। সেই কথা মাথায় রেখেই তড়িঘড়ি পাকিস্তান থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুসালেমকে স্বীকৃতি দিয়েছেন। তারপর থেকেই জ্বলছে এই শহর। ইসরায়েলি-ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাশেই ছিলো ভারত।

উল্লেখ্য, হাফেজ সাঈদকে মুম্বাই হামলার মুল পরিকল্পনাকারী মনে করে ভারত।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ