বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ষড়যন্ত্রেরকবলে ভারতের মসজিদ মাদরাসা : দেওবন্দের জরুরি বৈঠক তলব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ মাদানী
দেওবন্দ থেকে
ভারতের দ্বীনি প্রতিষ্ঠান তথা মসজিদ-মাদরাসাসমূহের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করেই আসছে স্বার্থান্বেষী মহল৷ উপরন্তু সরকার কতৃকও মসজিদ-মাদরাসাগুলোকে অধীনস্থ করার হীন প্রচেষ্টা চলছে বহুদিন যাবৎ৷

এ সকল পরিকল্পিত ষড়যন্ত্র মোকাবেলায় করণীয় ঠিক করতে দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে ডাকা হয়েছে এক জরুরি সভা৷ ভারতের সকল ইসলামী প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের উক্ত সভায় শরীক হওয়ার আহ্বাণ জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী৷

দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাসেম নোমানী ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদেরকে উক্ত সভায় শরীক হওয়ার আহ্বাণ জানিয়ে জারি করেছেন একটি নোটিশ৷

নোটিশে বলা হয়েছে, ভারতের দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে চলমান ষড়যন্ত্রের কথা সকলেরই জানা৷সরকার মহল এবং কুচক্রী মহল বিশেষভাবেই টার্গেট বানিয়ে চলছে দ্বীনি প্রতিষ্ঠান তথা মসজিদ ও মাদরাসাসমূহকে৷ মসজিদ ও মাদরাসাসমূহের উপর কালিমা লেপনের প্রচেষ্টা অব্যাহত৷ তাই বর্তমান পরিস্থিতিতে মসজিদ-মাদরাসাসমূহের অস্তিত্ব হুমকির মুখে৷ ফলে সকল প্রতিষ্ঠানের যিম্মাদারদের এখন জরুরি হয়ে পড়েছে দৃঢ়চিত্তে অবিচল থাকা৷ সাথে সাথে উদ্ভূত সমস্যাবলি দূর করার উপায়ও খুঁজে বের করা৷

দ্বীনি প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা ও স্থিতিশীলতা মজবুত করার পাশাপাশি উচ্চপদস্থ ইসলামী ব্যক্তিবর্গের পরস্পর যোগাযোগ আরো সক্রিয় ও সচল করতে ও প্রাতিষ্ঠানিক শিক্ষা-দীক্ষা আরো উন্নত ও গতিশীল করতে এবং দ্বীনি প্রতিষ্ঠানসমূহকে কৌশলগতভাবে সুবিন্যাস্ত আকারে পরিচালনা করতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই সভা৷

দ্বীনি প্রতিষ্ঠানসমূহের অস্তিত্বের প্রশ্নে বিশ্বের ঐতিহ্যবাহী শিক্ষাকেন্দ্র দারুল উলুম দেওবন্দে আগামী মার্চের ৫ তারিখ অনুষ্ঠিত হবে উক্ত সভা৷

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ