শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

প্রাথমিক ও ইবতেদায়ীতে পাসের হার ৯৫.১৮ ও ৯২.৯৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এ বছর প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৫.১৮ শতাংশ এবং ইবতেদায়ি সমাপনীতে পাসের হার ৯২.৯৪ শতাংশ।

শনিবার বেলা পৌনে ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এ ফলাফল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

এবার পাসের হার ও জিপিএ ফাইভের সংখ্যা কমেছে। প্রাথমিকে এবার জিপিএ ফাইভ পেয়েছে দুই লাখ ৬২ হাজার ৬০৯ জন। গতবার এই সংখ্যাটি ছিল দুই লাখ ৮১ হাজার ৮৯৮ জন।

ইবতেদায়িতেও এবার জিপিএ ফাইভ সামান্য কমেছে। এবার জিপিএ ফাইভ পেয়েছে পাঁচ হাজার ২৩ জন। গতবার এই সংখ্যাটি ছিল পাঁচ হাজার ৯৪৮ জন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেন। এজন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

দুপুর ১টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফলাফলের বিস্তারিত প্রকাশ করবেন।

প্রাথমিক-ইবতেদায়ি সমাপনী ও জেএসসি-জেডিসির ফল পাওয়া যাবে যেভাবে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ