বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

সৌদির পর মার্কিন পণ্য বর্জনের ডাক ইন্দোনেশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেরুসালেম শহরকে ইজরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে মার্কিন পণ্য বর্জনের ডাক দিয়েছে ইন্দোনেশিয়া। এর আগে সৌদি আরবও সিদ্ধান্তটির প্রতিবাদ করে মার্কিন পন্য বর্জনের ডাক দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে জাকার্তায় শুরু হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প বিরধী বিক্ষোভ। রবিবার চতুর্থ দিনের মাথায় এই বিক্ষোভের মাত্রা অনেকগুণ বৃদ্ধি পায়। পুলিশের হিসেবে অই দিন প্রায় ৮০ হাজার বিক্ষোভকারী হাজির ছিলেন জাকার্তার পথে।

চলতি মাসের ছয় তারিখে জেরুসালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুসালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি।

এই নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে। ট্রাম্পের ঘোষণার পর থেকে পশ্চিম তীর, জেরুজালেমসহ বিশ্বজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

সেই বিক্ষোভের ধারাবাহিকতায় রবিবার ইন্দোনেশিয়ায় চতুর্থদিনের মতো বিক্ষোভ আয়োজিত হয়।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রধান মসজিদ থেকে মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের সামনে একটি স্কয়ারে জড়ো হন। পবিত্র বায়তুল মুকাদ্দাস বিষয়ে নেওয়া বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসতে বিক্ষোভকারীরা ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইন্দোনেশিয়া সরকারের পাশাপাশি বিভিন্ন মুসলিম সম্প্রদায় এবং ইসলামি সংস্থার সমর্থনে দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংগঠন ‘ইন্দোনেশিয়া ওলামা পরিষদ’ এ বিক্ষোভ মিছিল আয়োজন করে।

বিক্ষোভকারীরা ‘আল্লাহু আকবর’ স্লোগান দেওয়ার পাশাপাশি ফিলিস্তানি পতাকা এবং “শান্তি, ভালবাসা এবং ফিলিস্তিন মুক্তি” সম্বলিত প্ল্যাকার্ড বহন করছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত সব ধরনের মার্কিন পণ্য বর্জন অব্যাহত রাখতে ইন্দোনেশিয়ার উলামা পরিষদের মহাসচিব আনয়োর আব্বাস তার দেশের নাগরিকদের কাছে আবেদন করেছেন।

সূত্র: কলকাতা২৪


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ