বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শব্দদূষণে দুই বছর পর্যন্ত কারাদণ্ড মসজিদে নববীতে শুক্রবার শায়খ ইয়াসির আদ-দোসারির বিশেষ দরস সঠিক ধর্মীয় সচেতনতাই গড়ে তোলে আদর্শ নেতৃত্ব: মিসরের গ্র্যান্ড মুফতি জুলাই আন্দোলনে বিএনপি-জামায়াত সক্রিয় ছিল না: শায়খে চরমোনাই বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সম্মাননা দিল ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা লন্ডনে জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জমিয়ত নেতারা জেরুজালেমে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এককাতারে আরব-মুসলিম দেশগুলো আজ বগুড়ার জামিল মাদরাসায় বয়ান করবেন দেওবন্দের মুহতামিম দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের

ফিলিস্তিনিদের পোশাকে মাঠে হাজারও ইসরায়েলি; কৌশলে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে জেরুসালেম ইস্যুতে আন্দোলন করা ফিলিস্তিনি তরুণদের ধরতে প্রতারণার আশ্রয় নিচ্ছে ইসরায়েল। তারা ফিলিস্তিনিদের পোশাকে হাাজরও ইসরায়েলি গুপ্তচর মাঠে নামিয়েছে। যারা আন্দোলনকারীদের মধ্যে ঢুকে পড়ছে এবং কৌশলে গ্রেফতার করছে।

এ নিয়ে ফিলিস্তিনি তরুণদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে এভাবে প্রতারণার মাধ্যমে গ্রেফতার করা হয়েছে অনেক তরুণকে।

জানা যায়, বিক্ষোভকারী ফিলিস্তিনিরা কিছু বুঝে ওঠার আগেই আটক ব্যক্তিদের নিয়ে যাচ্ছে ইসরাইলের নিরাপত্তা সংস্থা। এ সময় ফিলিস্তিনিরা বাধা দিতে গেলে তাদের পিস্তল কিংবা রিভলবার দেখিয়ে গুলির হুমকি দেয়া হচ্ছে।

বিক্ষোভ শুরুর আগেই ফিলিস্তিনিদের মাঝে এসব গুপ্তচর ও পুলিশের লোক ছদ্মবেশে ঢুকে পড়ছে এবং তাদের হাতে থাকছে ফিলিস্তিনের পতাকা। যখনই ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরাইলি পুলিশ ও সেনাদের সংঘর্ষ শুরু হচ্ছে তখন ছদ্মবেশীরা ইট-পাথর নিক্ষেপকারী ফিলিস্তিনিদের আটক করে নিয়ে যাচ্ছে।

বিষয়টি স্বীকার করেছে ইসরাইলের পুলিশ বহিনী। এ নিয়ে তারা এক টুইটার পোস্টে জানিয়েছে, ছদ্মবেশে ইসরাইলের সীমান্তরক্ষী পুলিশ পশ্চিম তীরের রামাল্লাহ শহর থেকে তিন ফিলিস্তিনিকে আটক করেছে।

তবে বিষয়টি জানার পর আন্দোলনরত ফিলিস্তিনিরা আরও কৌশলী হচ্ছে বলে জানা যায়। তারা অচেনা লোককে এড়িয়ে যাওয়ার কৌশল অবলম্বন করছেন।

মায়ের দু‘আ আমাকে কাবা শরীফের ইমাম বানিয়েছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ