বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

ইসরায়েলি নিরাপত্তারক্ষীকে ফিলিস্তিনি তরুণের ছুরি মারার ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মঈনুদ্দীন তাউহিদ: চলমান উত্তপ্ত পরিস্থিতে ফিলিস্তিনি এক তরুণের ছুরিকাঘাতের শিকার হয়েছে ইসরায়েলি নিরাপত্তারক্ষী। সেই ভিডিও গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর থেকে দেশটিতে চলছে ব্যাপক সংঘর্ষ। ফিলিস্তিনি তরুণদের উপর হামলে পড়ছে ইসরায়েলি সেনা ও নিরাপত্তারক্ষীরা। ফিলিস্তিনিরাও চেষ্টা করছেন তাদের প্রতিহত করতে। এরই প্রেক্ষিতে ছুরি মারার ঘটনা ঘটল।

জানা যায়, জেরুসালেমের কেন্দ্রীয় বাস টার্মিনালে চেকিংয়ের সময় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা যায় ফিলিস্তিনি ওই যুবক তার জ্যাকেটের ভেতর লুকিয়ে রাখা ছুরিটি সুযোগমত বের করে ঢুকিয়ে দেয় নিরাপত্তায় নিয়োজিত ইসরায়িলির বুকে!

দ্রুত কাজ সমাপ্ত করে তরুণটি সেখান থেকে প্রস্থান করে। যদিও ভিডিওটিতে দেখা গেছে ওই তরুণকে ধরার জন্য তার পেছনে ছুটছেন একজন।

সূত্র: আরটি এ্যারাবিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ