শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

যেভাবে হত্যা করা হয় ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ সালেহ গতকাল হুথি বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছেন

ইয়েমেনের প্রথম সারির মিডিয়াগুলো বলছে, প্রতারণার মাধ্যমে গাড়ি থেকে নামিয়ে তাকে হত্যা করা হয়৷ তার লাশের ওপর ৩৫টি গুলির চিহ্ন পাওয়া গেছে৷

আল আরাবিয়া নিউজ জানিয়েছে, হুথিদের একটি গ্রুপ তাকে নিজ বাসভবনে অবস্থান না করে দূরে কোথাও যাওয়ার পরামর্শ দেয় এবং এই বলে সতর্ক করে যে, তার বাসভবনে বড় ধরনের হামলা হতে পারে৷ তাকে অন্য একটি নিরাদ স্থানের কথাও তারা বলে৷

কিন্তু অঙ্গীকার ভঙ্গকারী হুথিদের পক্ষ থেকে নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা দেয়ার পর সালেহ তার ছেলে ও অপর দুই সহযোগীসহ গাড়িতে করে বাইতুল আহমারের দিকে রওনা হয়৷ যখন তারা সিয়ান নামক স্থানে পৌঁছেন তখন হুথিদের কয়েকটি গাড়ি সামনের দিক থেকে তার গাড়ি ঘিরে ফেলে৷

সশস্ত্র হুথি বিদ্রোহীরা টেনে হেঁচড়ে তাকে গাড়ি থেকে নামিয়ে আনে৷ তিনি তাদের সঙ্গে কথা বলছিলেন এমন সময় হুথির হাই কমান্ড থেকে তাকে হত্যার নির্দেশ দেয়া হয়৷

তখন তাকে চার দিক থেকে ঘিরে ফেলে হুথিরা এবং একাধারে ৩৫ টি গুলি করে তাকে হত্যা করে ফেলে যায়৷

-ডেইলি পাকিস্তান

পিতা হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা সালেহ পুত্রের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ