তাওহীদ মাদানি
শিক্ষার্থী, দারুল উলুম দেওবন্দ, ভারত।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর। ২৫ বছর আগে এই দিনেই ধ্বংস হয়েছিল ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ। আজ সেই ঘটনা ২৬ বছরে পা দিল। বাবরি মসজিদ ধ্বংসের পর থেকেই মুসলমানগণ এই দিনকে কালো দিন হিসেবে ঘোষণা দেয়৷
ঘটনার ২৫ বছর অতিবাহিত হলেও প্রাশাসন কর্তৃক উল্লেখযোগ্য কোনো ফায়সালা হয়নি আজ অবধি৷ বাবরি মসজিদ ধ্বংসের ২৫ তম বর্ষপূর্তিতে আসুন জেনে নেওয়া যাক বিবাদের ইতিবৃত্ত।
১- ১৫২৭ খ্রিস্টাব্দে প্রথম মুঘল সম্রাট বাবরের নির্দেশে উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মিত হয় বাবরি মসজিদ। তাঁর নামেই এই মসজিদের নামকরণ হয়। যদিও হিন্দুদের দাবি ছিল, এটিই রাম জন্মভূমি এবং এখানে ভগবান রামের মন্দিরও ছিল।
২- ১৮৫৩ সালে সিপাই বিদ্রোহের চার বছর আগে প্রথম ধর্মীয় বিবাদের সূত্রপাত হয় এই মসজিদকে কেন্দ্র করে।
৩- ১৮৫৯ সালে ধর্মীয় বিবাদ আয়ত্তের বাইরে চলে যাওয়ায় ছ’বছর পর ব্রিটিশ সরকার বিতর্কিত কাঠামোর চারপাশ ঘিরে দেয়। ভিতরের অংশে মুসলিম সম্প্রদায় এবং বাইরের অংশে হিন্দু সম্প্রদায়ের প্রবেশাধিকার করে দেওয়া হয়। প্রায় নব্বই বছর এইভাবেই ছিল সবকিছু।
৪- ১৮৮৫ সালে প্রথমবারের মত হিন্দুদের পক্ষ থেকে মুসলিমদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷
৫- ১৯৪৯ সালে ৫০ জন হিন্দু মিলে মসজিদের মূল কেন্দ্রে ভগবান রামের মূর্তি নির্মাণ করে৷ এরপর থেকেই হিন্দুরা নিয়মিত সেখানে পূজা-অর্চনা শুরু করে দেয়৷
৬- ১৯৫০ সালে রাম চন্দ্র দাস নামক এক হিন্দু নেতা মসজিদের ভিতরে রামের মূর্তি প্রবেশ করেন অপচেষ্টা করে ৷
৭-১৯৫৯ সালে হিন্দুদের পক্ষ থেকে বাবরি মসজিদ স্থানান্তরিত করার আওয়াজ ওঠে৷
৮-১৯৬২ সালে উত্তর প্রদেশর সুন্নী ওয়াকফ বোর্ড হিন্দুদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে৷
৯- ১৯৬৫ সালে হিন্দুদের পক্ষ থেকে বাবরি মসজিদে তালা ঝুলানো হয়৷
১০- ১৯৮৪ সালে বাবরির ইতিহাসে এক নতুন অধ্যায় সংযোজিত হয়। জাতীয় কংগ্রেসের পর এক নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়। ভারতীয় জনতা পার্টি। তার সঙ্গে গোটা দেশে মাথাচাড়া দেয় হিন্দুত্ববাদ।
ভগবান রামের জন্মভূমিকে অশুভ শক্তি থেকে ‘মুক্ত’ করার ডাক দিয়ে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে গঠিত হয় রাম মন্দির কমিটি। তার পুরোধা করা হয় বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানীকে।
১১- ১৯৮৬ সাল তথা ঠিক দু’বছর পর জেলা আদালতের বিচারক আচমকাই নির্দেশ দেন, হিন্দুদের পুজো-অর্চনার জন্য বাবরি মসজিদের তালা খুলে দেওয়া হোক। নির্দেশের ঘন্টাখানেকের মধ্যে গেট খুলে দেওয়