বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করলে পরিণতি হবে ভয়াবহ: জর্ডান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা হলে ‘পরিণতি ভয়াবহ’ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জর্ডান।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে ফোনে সতর্ক করেছেন বলে জানা গেছে।

তিনি বলেন, ট্রাম্পের এমন সিদ্ধান্ত আরব বিশ্বসহ মুসলিম দেশগুলোকে ক্ষুব্ধ করবে।

অবশ্য তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার সিদ্ধান্তের কথা অস্বীকার করেছেন ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জেরাড কুশনার।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সাফাদি বলেন, ‘জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার ভয়ংকর পরিণতি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে কথা বলেছি। এ ধরনের সিদ্ধান্তের ফলে আরব ও মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়বে, উত্তেজনা বাড়িয়ে দেবে এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা সংকটের মুখে ফেলবে।’

এদিকে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণে মার্কিন প্রেসিডেন্টকে বাধা দিতে আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

স্থানীয় সময় রোববার তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।

১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে তারা পূর্ব জেরুজালেমকে অধিগ্রহণ করে নেয় এবং ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা করে।

তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই অঞ্চলকে দখলকৃত হিসেবেই বিবেচনা করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ