রোকন রাইয়ান
নির্বাহী সম্পাদক
শুদ্ধচিন্তার মানুষ নিজেকে লুকিয়ে রাখেন। দুনিয়ার মোহ তার ভেতর কমই থাকে। তাজুল ইসলাম ভূঁইয়া রিপন ঠিক এমনই। নিজের কথা নিজের ছবি কোথাও প্রকাশ হোক এমনটা চাননি কখনোই। কিন্তু আমরা যখন বললাম, আপনার এই ঘটনা প্রেরণা হতে পারে হাজারো তরুণের- তখন তিনি মুচকি হাসলেন!
১৯ তারিখ সন্ধ্যায় পল্টন থেকে রওনা দিলাম খিলগাঁওয়ের দিকে। দৈনিক বাংলা মোড় থেকে লেগুনায় খিলগাঁও নেমে টমটমে উঠে গোড়ান ৮ নম্বর। সেখানে অপেক্ষা করছিলেন বন্ধু ও সহকর্মী এএইচএম ফারুক। একসময় বন্ধুকে নিয়ে চলে এলাম তাজুল ইসলাম রিপনের বাসায়।
ব্যস্ত ঢাকা থেকে একটু বাইরে। সারি সারি দেয়ালহীন একখণ্ড নিরিবিলি এলাকা। তাজুল ইসলাম ভূঁইয়া রিপনের কারখানার সামনেই একটা ছোট্ট দোকান। চা-বিস্কুট ছাড়া কিছুই নেই। দোকানের বেঞ্চিতে বসে অপেক্ষা করছিলাম।
একটু পরই তিনি এলেন। আমাদের দেখে সুন্দর একটা হাসি দিলেন। সাদা ধবধবে পাঞ্জাবি, লম্বা টুপি আর কালোসাদা রুমালে আবৃত তাজুল ইসলামকে দেখে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল- তাকে দেখলে এক সময় মানুষ আতঙ্কিত হতেন।
আমরা চা খেয়ে চলে এলাম তাজুল ইসলামের কারখরানায়। ভেতরের চেয়ে বাইরের সবুজ ঘাসের মাঠটাই ভালো লাগছিল। সেখানেই বসে পড়লাম। একটা চেয়ার আর একটা বেঞ্চ। মশা প্রচুর থাকলেও খোলা আকাশের নিচে ফুরফুরে হাওয়ায় বেশ জমে ওঠেছিল সময়টা।
তাজুল ইসলাম রিপনের অতীত ইতিহাস জানতে বেশ কিছুদিন ধরেই খোঁজ করছিলাম। তার ঘনিষ্ঠ ও এলাকার লোকদের থেকে আমরা খুঁজে পাই বেশ তথ্য। সব কিছু বলতে না চাইলেও ওই এলাকার মনির হোসেন (ছদ্মনাম) জানালেন অনেক কথা- আমরা বেশ আগে থেকেই তাকে চিনি। এই এলাকায় তিনি দীর্ঘদিন থেকেই বসবাস করছেন। তবে তার দুইটা জীবন আমরা দেখলাম। একটা কঠিন একটা অতি সহজ।
এই কঠিন-সহজ জীবনধারী তাজুল ইসলামের কাছে পুরো ইতিহাসই জানলাম। শুনলাম অতীতের করুণ অন্ধকার আর বর্তমানের স্বাভাবিক আলোকিত জীবনের গল্প।
তার জীবন শুরু হয়েছিল একটা অন্ধকারের মধ্য দিয়ে। যেখানে শুধু পাপ আর অন্যায়ের দখল। আজ আর সেটি নেই। আগাগোড়া পরিবর্তন এসেছে তার মধ্যে। অন্ধকারে এসেছে আলো। আলোকিত হয়েছে আঁধার।
কিন্তু কিভাবে! কিভাবে এই বিশাল পরিবর্তন! কেনই বা পরিবর্তন! সেই হৃদয়গ্রাহী বর্ণনা শুনুন তার মুখেই-
আমাদের বাপ-দাদাদের বিশাল এক ঐতিহ্য ছিল। ছিল ধার্মিক পরিবেশও। কিন্তু সেই পরিবেশে আমার জীবন চলেনি। ছোট থেকেই প্রচ- রাগী ছিলাম। যাচ্ছেতাই করার মানসিকতাটাও মাথায় চেপে থাকত সব সময়।
সেখান থেকেই মানসিকà