শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

'অযোধ্যায় রামের অস্তিত্ব ছিল না, আরএসএস আগুন নিয়ে খেলছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে বাবরী মসজিদ ও রাম মন্দির ইস্যুতে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্ময়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত সম্প্রতি যে মন্তব্য করেছেন তা 'আদালত অবমাননার শামিল' বলে অভিহিত করলেন মুসলিম নেতারা।

গতকাল (শুক্রবার) কর্ণাটকের উডুপ্পিতে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত ধর্ম সংসদ সভায় মোহন ভাগবত বলেন, ‘অযোধ্যায় রাম জন্মভূমিতে কেবলমাত্র রাম মন্দিরই হবে, অন্য কোনো কাঠামো নয়।’

তিনি বলেন, ‘অযোধ্যায় রাম মন্দির কেবল আমাদের দাবি মেনে নয়, আমাদের ধর্মীয় বিশ্বাসকে অটুট রাখতে গড়ে উঠবে।’ এরপর থেকে মুসলিমদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

'অযোধ্যায় রামের কোনো অস্তিত্ব ছিল না'

আজ (শনিবার) পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি এক সাক্ষাৎকারে বলেন, ‘এসব পুরোনো কথা। ওখানে রামের কোনো অস্তিত্ব ছিল না। জোর করে তাকে ওখানে বসানো হয়েছে। সেই সূত্রে যাই হবে তা বলপূর্বক হবে। আদালতে তো তারা কোনো প্রমাণ দিতে পারেনি। বিশ্বাসটাই রেখেছে।

পুঁথি-পত্র, কাগজ, দলিল-দস্তাবেজ ইত্যাদি কিছুই পেশ করতে পারেনি। সেই সূত্রে জোরকরে যা হয় সেটা হবে, তাছাড়া আর কিছু নয়।’

মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, ‘আমার মনে হয় না ওরা ওখানে কিছু করবে। আসলে গুজরাটে নির্বাচন থাকায় এরকম বলছে। ওরা সরাসরি কোনো সিদ্ধান্তে যাবে না। এইভাবে ‘হিন্দু তাস’ খেলে যাবে। এটাই হল মূল কথা।’

'মোহন ভাগবত আইন নিজের হাতে তুলে নিয়েছেন'

এ নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ডের মুখপাত্র মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানী বলেন, ‘আদালতের ওপরে ল’ বোর্ডের বিশ্বাস রয়েছে, সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে তা পালন করা হবে। কিন্তু মোহন ভাগবত এ ধরণের বিবৃতি দিয়ে আইন নিজের হাতে তুলে নিয়েছেন।’

বাবরী মসজিদ-রাম মন্দির বিতর্কে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধানী থাকায় মুসলিম পার্সোনাল ল’বোর্ডের মতে এটি আদালত অবমাননার ঘটনা, সেজন্য সরকারকে এ ধরণের ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া উচিত।

ল’বোর্ডের মুখপাত্র বলেন, মোহন ভাগবত একতরফাভাবে বিতর্কিত স্থানেই মন্দির নির্মাণ করা হবে বলে যা বলেছেন তা আমরা কখনো মেনে নেবো না।

বাবরী মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট সিনিয়র আইনজীবী জাফরইয়াব জিলানী বলেন, ‘সংবিধানে সুপ্রিম কোর্ট হল সর্বোচ্চ আদালত। তাদের আদেশ গোটà¦