শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মিশরে মসজিদে ভয়াবহ বোমা হামলায় নিহত বেড়ে ২৩৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

মিশরে জুমআর নামাজের সময় মসজিদে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বহু মুসল্লি। খবর বিবিসির

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে আল-রাওদা মসজিদে সন্ত্রাসীরা প্রথমে সংঘবদ্ধ বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর একদল বন্দুকধারী অর্তকিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার ঘটনায় মসজিদে নামাজ পড়তে আসা লোকজনকে পালাতে দেখা যায়।

কোনো কোনো সংবাদমাধ্যম প্রাথমিক ৫০ জন ‘নিহতের’ খবর জানালেও দ্রুতই তা ৮৫-তে পৌঁছে। হামলায় কমপক্ষে ৭৫ জন আহত হয়েছেন। আহতদের অ্যাম্বুলেন্সযোগে নিকটস্থ হাসপাতালে নেওয়া পথে অ্যাম্বুলেন্সেও হামলার ঘটনা ঘটে।

এদিকে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি নিরাপত্তা কর্মীদের কাছে হামলার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন।

জানা যায়, চারটি গাড়ি দিয়ে এ হামলা চালানো হয়। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ