বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই মহীরুহের সান্নিধ্যে তিরমিজি শরিফের দরস: এক সৌভাগ্যময় স্মৃতি ভারতীয় আলেমদের প্রতিবাদের মুখে সুর নরম তসলিমা নাসরিনের কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যে দুই শায়খ গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে

বৃহস্পতিবার যাত্রাবাড়ী মাদরাসায় তাবলীগের শূরা ও আলেমদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাবলীগ জামাতে সৃষ্ট সঙ্কট নিরসনে গঠিত ৫ সদস্যের কমিটি আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ীর জামিয়া মাদানিয়ায় বৈঠকে বসবে।  তাবলীগের শূরার সদস্যগণও বৈঠকে উস্থিত থাকবেন বলে জানা গেছে।

গত মাসের ২৯ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তাবলীগ জামাতের মুরব্বি ও আলেমদের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেখানে ৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটি চলমান সমস্যাগুলো নিয়ে কাল প্রথমবারের মতো বৈঠকে বসবে।

জানা যায়, বৃহস্পতিবার বাদ ফজর এ বৈঠক অনুষ্ঠিত হবে। বেঠকে চলমান সব বিষয় নিয়ে আলোচনা হবে।

কমিটির ৫ সদস্য হলেন, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহসভাপতি ও জামিয়া শরইয়্যাহ মালিবাগের মুহাতামিম আল্লামা আশরাফ আলী, শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, মজলিসে দাওয়াতুল হকের আমির মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান, বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুস ও মিরপুর মারকাযুদ দাওয়া’র আমিনুত তালিম মাওলানা আবদুল মালেক।

এর আগে গত ১১ নভেম্বর তাবলীগের সঙ্কটগুলো নিয়ে উলামা মাশায়েখ পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর উত্তরার আয়েশা মসজিদে। সেখানে বাংলাদেশের শীর্ষ আলেমগণ এ বিষয়ে দিক নির্দেশনা দেন এবং ৫ সদস্যের কমিটির ফয়সালা প্রতি অপেক্ষার কথা বলা হয়।

এ কারণে আলেমগণের প্রত্যাশা চলমান সব সঙ্কট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আগামীকালের বৈঠক।

কাকরাইল মারকাজের শূরায় নতুন ৬ সিদ্ধান্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ