সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

আলেমরা ঐক্যবদ্ধ হলে দেশের পটপরিবর্তন করা সম্ভব: মুফতি ফয়জুল করীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সমাজ সেবায় আলেমদেরই এগিয়ে আসতে হবে। আলেমরা ঐক্যবদ্ধ হলে দেশের পটপরিবর্তন করা সম্ভব।

গতকাল কুমিল্লার কান্দিরপাড় বধুয়া কমিউনিটি সেন্টারে ‘জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ’ কুমিল্লা জেলা উত্তরের উদ্যোগে আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে প্রধান বক্তব্যে তিনি এ আহবান জানান।

তিনি আরও বলেন, ‘কোন আলেম নারী নেতৃত্ব গ্রহণ করতে পারে না। কুরআন সুন্নাহর বাহিরে গিয়ে শান্তির আশা করা যায় না। রাসুল সা. এর দেখানো পথেই আমাদের অগ্রসর হতে হবে।’

সম্মেলনের প্রধান বক্তা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাওলানা গাজী আতাউর রহমান।

মাওলানা মুহাম্মদ তৈয়্যব-এর সভাপতিত্বে এবং মাওলানা নূর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত ওলামা সম্মেলনে মাওলানা হারুন রশীদ শরাফতী কে আহবায়ক ও মাওলানা দেলোয়ার হোসাইন ভূইঁয়াকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা উত্তর জেলার সদর আলহাজ্ব কামরুল হাসান খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যক্ষ মাসউদ আহমাদ ইকরা, উত্তর জেলা সেক্রেটারি এম এম বিলাল হোসাইন, মাওলানা হারুনুর রশীদ শরাফতী, মাওলানা মারগুব উবাইদুল্লাহ ও মহানগর সেক্রেটারি মাও.মু. কিফায়েত উল্লাহ এরশাদী।

উপস্থিত ছিলেন, মাওলানা মীর ইকবাল হুসাইন আল আজাদ, পূর্বের সহ সাংগাঠনিক সম্পাদক মাওলানা গাজী মুহাম্মদ মুনীর হুসাইন, যুব আন্দোলন উত্তরের সভাপতি মাওলানা এস এম তাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা নজির আহমদ ফাহিম, সাধারণ সম্পাদক মাওলানা মু. এনামুল হক মজুমদার, ছাত্রনেতা মু. হুমায়ুন কবির, আজিজুল ইসলাম, মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ