বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৫ বোর্ডের নেতৃবৃন্দ বসছেন সাড়ে ১০টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া’র অন্তর্ভূক্ত বেফাক ব্যতীত ৫ বোর্ডের নেতৃবৃন্দ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করবেন।

আজ রাত সাড়ে দশটায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন বেফাকুল মাদারিসিদ্দিনিয়ার মহাসচিব মাওলানা ইয়াহইয়া মাহমুদ।

ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়ার সভাপতি আল্লামা আবদুল হালিম বুখারীর নেতৃত্বে বৈঠকে অংশ নিবেন মুফতি রুহুল আমিন, মুফতি মুহাম্মদ আলী, মুফতি আরশাদ রাহমানী, মাওলানা আবদুল বছির, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতি এনামুল হক, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আবদুল হক হক্কানী প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা বিষয়ে মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী আমাদের বলেছিলেন কওমি মাদরাসা সম্পর্কে আমি কিছুই জানি না, আপনারা যেভাবে চাইবেন সেভাবেই স্বীকৃতি দেয়া হবে। কিন্তু ইদানিং জোট সংশ্লিষ্ট কিছু ব্যক্তির কারণে বিষয়গুলো ভিন্নদিকে চলে যাচ্ছে।

তিনি বলেন, দেওবন্দের উসুলে হাশতেগানার বাইরে স্বীকৃতি নেয়া হবে না বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল কিন্তু হচ্ছে তার উল্টোটা। এছাড়াও গঠনতন্ত্র তৈরির বিষয়টি বেফাক ব্যতীত ৫ বোর্ডের কেউ জানেন যে কারণে সঙ্কট তৈরি হয়েছে। এসব মেটাতেই আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো।

এছাড়াও অনেকের দাবি অনুযায়ী আলাদা কওমি বিশ্ববিদ্যালয় করে স্বীকৃতি চাওয়াকে বিরোধিতা করে তিনি বলেন, আলাদা কওমি বিশ্ববিদ্যালয় হলে সেটা জামায়াতের আখড়ায় পরিণত হবে। অথচ সরকার চাচ্ছেন জামায়াত ও  জঙ্গিমুক্ত একটা শিক্ষাব্যবস্থা।

৬টি কওমি শিক্ষাবোর্ড নিয়ে গঠিত হাইআতুল উলয়ার অন্য ৫টি বোর্ড হলো, সিলেট আজাদ দীনি এদারা, তানজিমুল মাদারিসিল কওমিয়া, জাতীয় দীনি মাদরাসা শিক্ষাবোর্ড, বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বোর্ড ও ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ