মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ ঘুমের ব্যাঘাত ঘটায় নবজাতককে হত্যা, অভিযোগ মায়ের বিরুদ্ধে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগতে পারে: ডা. জাহেদ মহাসড়কে কোনো ধরনের থ্রি-হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

২০১৮ সালের দারুল উলুম দেওবন্দের বাজেট ৩৪ কোটি রুপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: ভারত উপমহাদেশের ঐতিহাসিক দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হওয়ার মধ্য দিয়ে শুরা কমিটির বার্ষিক বাজেট প্রণয়ন সভা আজ সন্ধ্যায় শেষ হয়েছে৷

শুরার সভায় বিগত বছরের সব হিসাাব নিকাশের প্রতিবেদন পেশ করা হয়৷ তাতে কমিটি সন্তোষ প্রকাশ করে৷

পরে সবার সম্মতিক্রমে আগামী বছরের জন্য ৩৪ কোটি রুপির বাজেট ঘোষণা করা হয়৷ এতে মাদরাসার সব ধরণের খরচাদির পাশাপাশি শিক্ষক কর্মচারীদের ৫% বেতন-ভাতা বাড়ানো হয়।

শুরা কমিটির কয়েকজন সদস্য ইন্তেকাল করায় নতুন করে ৬জনকে শুরায় অন্তর্ভূক্ত করা হয়৷ এছাড়া আগামী মার্চ মাসে ‘রাবেতায়ে মাদারিসে কওমিয়্যাহ’র বার্ষিক সভা অনুষ্ঠিত হওয়ারও সিদ্ধান্ত গৃহীত হয়৷

দুই দিনব্যাপী এই শুরা মজলিসে মাওলানা গোলাম মুহাম্মাদ বাস্তানবী, মাওলানা বদরুদ্দীন আজমল কাসেমী (আসাম), মাওলানা আবদুল আলিম ফারুকী (লক্ষ্মৌ), মাওলানা মালিক মুহাম্মাদ ইবরাহিম, মাওলানা আহমদ খানপুরী (ডাভেল), মাওলানা হাকিম কালিমুল্লাহ (আলীগড়), মাওলানা রহমাতুল্লাহ (কাশ্মীর), মাওলানা ইসমাঈল (মালিগাঁও), মাওলানা আনওয়ারুর রহমান (বিজনুর), মুফতি সাঈদ আহমদ পালনপুরী (সদরুল মুদার্রিসীন দারুল উলুম দেওবন্দ), মুফতি আবুল কাসে নোমানী (মুহতামিম দারুল উলুম দেওবন্দ) প্রমুখ উপস্থিত ছিলেন৷

বৈঠকে সভাপতিত্ব করেন মাওলনা মুফতি আহমদ খানপুরী এবং বৈঠক শুরু হয় মাওলানা আবদুল আলিম ফারুকী (লক্ষ্মৌ) এর তেলাওয়াত দিয়ে৷ আর মাওলানা হাকিম কালিমুল্লাহ (আলীগড়)-এর দোয়ার মাধ্যমে বৈঠকের সমাপ্তি হয়৷

আসছে রবিউল আওয়াল, জীবনের শ্রেষ্ঠ চিঠিটা নবীজিকেই লিখুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ