শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বেফাক ছাড়া ৫ বোর্ডের আলাদা বৈঠক; প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

অচিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, কওমি সনদের স্বীকৃতি বিষয়ে পূর্ব সিদ্ধান্ত বহাল, দেওবন্দের ৮ মূলনীতির বাইরে না যাওয়া এবং সরকারের কোনো রকম আনুকূল্য ও হস্তক্ষেপ না করা বিষয়ে বৈঠক করেছে সরকার স্বীকৃত আল হাইআতুল উলয়াইয়া’র ৫ বোর্ড।

বৃহস্পতিবার বার (২ নভেম্বর) চট্টগ্রামের জামিয়া মাদানিয়া শোলকবহর মাদরসাায় সকালে এক দীর্ঘ বৈঠক করে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের বাইরে অন্য ৫ বোর্ড।

চট্টগ্রামের পটিয়া মাদরাসার মহাপরিচালক ও ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়ার সভাপতি আল্লামা আবদুল হালিম বুখারীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, সিলেট আজাদ দীনি এদারা’র পক্ষ থেকে মাওলানা আবদুল বাছিত বরকতপুরী (সেক্রেটারি) মাওলানা এনামুল হক ও মাওলানা ইউসুফ খাদেমানী।

তানজিমুল মাদারিসিল কওমিয়া উত্তরবঙ্গের পক্ষ থেকে মাওলানা আরশাদ রাহমানী, মুফতি এনামুল হক, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা আবদুল হক হক্কানী।

জাতীয় দীনি মাদরাসা শিক্ষাবোর্ডের পক্ষ থেকে মুফতি মুহাম্মদ আলী (সেক্রেটারি) মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আবুল কাসেম।

বেফাকুল মাদারিসিল কওমিয়া গহরডাঙ্গা বোর্ডের পক্ষ থেকে মুফতি রুহুল আমিনের ছেলে মাওলানা উসামা আমিন বৈঠকে উপস্থিত না থাকলেও সিদ্ধান্তে একমত রয়েছেন বলে জানা গেছে।

বৈঠক শেষে মাওলানা ইয়াহইয়া মাহমুদ আওয়ার ইসলামকে জানান, গত ১০ ডিসেম্বর ২০১৬ তারিখে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম দারুল উলুম দেওবন্দের ৮ মূলনীতি মেনে- সরকারের কোনো রকম আনুকূল্য ও হস্তক্ষেপ গ্রহণ না করে কওমি শিক্ষা সনদের সরকারি মান গ্রহণ করবো।

‘এটিই ছিল রেজুলেশনের প্রথম সিদ্ধান্ত। আজ অল্প কিছুদিনের ব্যবধানে কওমি শিক্ষা সনদের সর্বোচ্চ অথরিটি হাইআতুল উলয়ার কতিপয় ব্যক্তি বিশেষ এই সিদ্ধান্তকে অমান্য করে কওমি শিক্ষা সনদের স্বার্থ পরিপন্থী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আমরা এগুলো কোনোভাবেই মেনে নিতে পারিনি। তাই আজ বেফাক ছাড়া ৫ বোর্ড একত্রিত হয়েছি’।

তিনি আরও বলেন, আমরা ১৭ সদস্যের কমিটি গঠন করেছি, সরকারের কোনো রকম হস্তক্ষেপ ও আনুকূল্য থাকলে আমরা এ স্বীকৃতি মেনে নেব না।