শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

‘মাদরাসা পড়ুয়ারা ইঞ্জিনিয়ার হলে রডের পরিবর্তে বাঁশ দেবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদরাসা শিক্ষিতরা ইঞ্জিনিয়ার হলে, তারা নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ দেবে না। এ শিক্ষাটি মাদরাসা থেকে দেয়া হয়।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আরবী বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের প্রশংসায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আহসান উল্লাহ।

তিনি আরো বলেন, আমরা মিসর সফরের সময় দেখেছি, আল আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষিতরা কোরআন হাদিসের জ্ঞানের সঙ্গে বিজ্ঞান প্রকৌশল বিভাগেও সমান দক্ষ হয়ে থাকে।

বাংলাদেশে আরবী বিশ্ববিদ্যালয়ে শিক্ষিতদের অলরাউন্ডার হওয়ার আহবান জানান মন্ত্রী।

এ সময় তিনি আশাবাদ জানান, আরবী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতরা ইসলামি জ্ঞানের সঙ্গে আধুনিক জ্ঞানসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দেশের মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকারের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার মান বৃদ্ধির জন্য আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখানে একই সঙ্গে বহুমুখী শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, আরবি ভাষা ও ইসলামি জ্ঞান শীর্ষক জাতীয় এ প্রতিযোগিতায় ৮ বিভাগের শিক্ষার্থীরা জেলাপর্যায়ে অংশ নেন। শুক্রবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ