বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গাদের সঙ্গে বিয়ে নিষিদ্ধ, আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশিদের বৈবাহিক সম্পর্ক স্থাপন না করতে নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়।

গতকাল এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৭ এর সিনিয়র সহকারী সচিব জিএম নাজমুছ শাহাদাৎ স্বাক্ষরিত আইন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনটিতে রোহিঙ্গাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

মন্ত্রণালয় একই সঙ্গে নিকাহ রেজিস্ট্রারদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিয়ের সময় জাতীয় পরিচয়পত্র দেখে বিয়ে পরানোর নির্দেশও দেয়া হয়েছে তাদের।

প্রজ্ঞাপনে বলা হয়, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা মেয়েদের সঙ্গে বাংলাদেশি ছেলেদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার প্রবণতা লক্ষণীয় হারে বেড়েছে। কিছু নিকাহ রেজিস্ট্রার এই অপতৎপরতায় লিপ্ত। বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে বর-কনে উভয়ই বাংলাদেশি নাগরিক কিনা- তা নিশ্চিত হতে হবে।

বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলায় বর-কনের জাতীয় পরিচয়পত্র দেখে বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব নিকাহ রেজিস্ট্রারদের নির্দেশনা দেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এ ক্ষেত্রে গাফিলতি দেখা গেলে দায়ী নিকাহ রেজিস্ট্রারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ