আলী আবদুল মুনতাকিম
অতিথি লেখক
অক্টোবর ২০১৬ সালে মিয়ানমারের ৯জন পুলিশ কর্মকর্তা ‘আরসা’র কথিত হামলায় নিহত হয়। পাগলেও বুঝে, কোন পুলিশ সদস্য ছাড়া শুধু ৯ জন কর্মকর্তা মারা যাওয়া অসম্ভব। অফিসারের সাথে কি জওয়ান থাকে না?
আসলে সেনাজান্তা আরাকানকে মুসলিমমুক্ত করার অযুহাত তৈরি করল মাত্র। এটা তাদের পরিকল্পিত কাজ, অর্থাত সেনারা মুসলিম জাতিগত নিধন এর অযুহাত তৈরি করতে নিজেরাই তাদের পুলিশ হত্যা করেছে, অনেকটা ৯/১১ এ আমেরিকা যেমন নিজেরাই তাদের টুইন টাওয়ার নিশ্চিহ্ন করে ইরাক ও আফগানিস্তান ধ্বংসের ক্ষেত্র তৈরি করেছিল।
২০০১ সালে যে যুদ্ধ শুরু হয়ে আজও শেষ হয় নি। আমেরিকা যেমন সফল হয়েছিল, বর্মী সেনারাও নাম ঠিকানাবিহীন অসংগঠিত দুর্বল অরসাকে পুলিশ হত্যার জন্য দায়ী করে আরাকান স্টেটকে মুসলিম শূন্য করার পরিকল্পনায় আপাতত সফলই মনে হচ্ছে।
বর্মী সেনাদের মুসলিম নিধন ২৫ অগাষ্ট ২০১৭ ইং মধ্য রাত থেকে শুরু হলে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আসা শুরু করে। ঐদিন ই মূলত বর্মী নরপিশাচ সেনা ও বৌদ্ধ মিলিশিয়ারা মিলে মুসলিম রোহিঙ্গাদের জবাই ও নানা কায়দায় হত্যা শুরু করে।
বর্মী সেনা প্রধান সিনিয়র জেনারেল মিং অং এ জাতিগত নিধনের সরাসরি নির্দেশদাতা এবং সে নিজেই তা মনিটরিং করছে।
সেনা শাসনের জমানায় প্রায় ২ যুগ কারা অন্তরীন থেকে নোবেল জয় করে বাইরের আলোতে এসে বার্মায় সাধারণ নির্বাচনে জিতে সুচি আরেক অন্ধকার যুগের সূচনা করবেন তা কারো কল্পনাতেও ছিল না।
মুসলিম নিধনের মহোৎসব স্টেট কাউন্সিলর অং সাং সুচি চেয়ে চেয়ে দেখছেন, যেন তার বলার কিছু ছিল না।সারা বিশ্ব তাকে ধিক্কার জানাচ্ছে।
city of Oxford থ্রেট করে বলেছিল, ২০১২ সালে তাকে যে Freedom of the City honour দিয়েছিল তা প্রত্যাহার করে নেবে। তাদের ভাষায় , "It is… very distressing that you have failed to live up to the reputation and beliefs that we associated with you. There is widespread outrage in Oxford at the attacks on the Rohingya in Myanmar."
এসব কথা শোনার সময় হয়নি সুচির। আন্তর্জাতিক বিশ্বের কারও আহবানেই তিনি পাত্তা দেন নি। অবশেষে সুচির কোন প্রতিক্রিয়া বা কোন কার্যকরী পদক্ষেপ না দেখে অক্সফোর্ড কর্তৃপক্ষ সিটি অনার প্রত্যাহার করে নেয়।
আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং আমাদের এশিয়াসহ বিশ্বের প্রায় সব দেশ এবং এইসব দেশের মানবাধীকার সংস্থাগুলো জোড় প্রতিবাদ জানিয়েছে। টনক নড়েনি বর্মী জান্তার। মাত্র ৩ টি দেশ নগ্নভাবে আরাকান মুসলিম জাতি নিà¦