শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


কারাবন্দী মেয়ের প্রতি আল্লামা কারজাভির হৃদয়স্পর্ষী চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম
অনুবাদক, আন্তর্জাতিক ডেস্ক

মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ আলেম ও জ্ঞানতাপস শায়খ ইউসুফ আল কারজাভি বর্তমানে নির্বাসনে রয়েছেন। মিসরের ইসলামি দল ইখওয়ানুল মুসলিমিনকে সমর্থন করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মিসরের সামরিক সরকার। জান্তা সরকারের নির্যাতন এড়াতে কাতারে আশ্রয় নিয়েছেন তিনি।

কিন্তু এখন তার উপর ক্ষোভ মেটাতে না পেরে তার পরিবারকে বেছে নিয়েছে অত্যাচারী আবদুল ফাত্তাহ সিসি। কারাবারে আটকে রেখেছে তার কন্যা উলা ও তার স্বামী হিসাম খালাফকে। কারাগারে ১০০ শত দিন অতিবাহিত হওয়া উপলক্ষে একখোলা চিঠি দেন মিসরের এ জীবন্ত কিংবদন্তী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সে চিঠিটি আওয়ার ইসলামের পাঠকদের জন্য তুলে ধরা হলে একটু সংক্ষেপিত রূপে।

আমার কন্যা উলা এর প্রতি
আমার মেয়ে! আমি প্রিয় উলা! আমার কলিজার টুকরা! আমার হৃদয়! আমার কন্যা!! তুমি আছো আমার পুরো হৃদয়জুড়ে, আমার সবটুকু ভালোবাসা, আমার সব কিছু তোমার জন্য।

আমার প্রিয় কন্যা! অত্যাচারীর কারাগারে ১০০ দিনের বেশী তুমি রয়েছো। নির্যাতিতের উপর অত্যাচারীর অত্যাচারের সময়টা বড্ড দীর্ঘই! এমনকি দিন বছর সমান! ইনশাআল্লাহ অত্যাচারের এই দিন শেষ হবে। তুমি ও তোমার স্বামী তোমার বাড়িতে, তোমার পরিবারের কাছে নিরাপদে, বিজয়ীবেশে ফিরে আসবে।

একই সাথে তুমি মা, তুমি স্ত্রী, তুমি দাদী, মুসলিম নারী, তুমি যে দেশের নাগরিক, সে দেশের দূতাবাসের তুমি কর্মকর্তা! তোমার কাজের সাথে তাদের তো কোন সম্পর্ক নেই।

তুমি তো রাজনীতি করো না, অনুমোদিত রাজনৈতিক একটা দলের রাজনীতি তোমার স্বামী করে, তা সত্ত্বেও তারা তাকে দুই বছরের বেশী আটক রেখেছে, তার বিচার করা হয়েছে। তার কোন দোষ প্রমাণিত না হওয়ার তাকে বেকসুর মুক্তি দেয়া হয়। তারপর তাকে আবার আটক করা হয়। কারণ, সে তোমার স্বামী!

সকল আইনের দৃষ্টিতে মৌলিকভাবে প্রত্যেকে নির্দোষ। প্রত্যেক অভিযুক্ত নির্দোষ, যতোক্ষণ কোন নিরপেক্ষ আদালত দ্বারা সে দোষী সাব্যস্ত না হয়। তার অধিকার আছে, আপিল করার, আপিলের পর রিভিউ করার।

আর স্বাভাবিকভাবে আপিলিয়েট ডিভিশন অভিযুক্তের পক্ষে থাকে, তাকে দোষী সাব্যস্ত না করা পর্যন্ত।
তারা তোমার সাথে কেনো এ-নির্মম আচরণ করছে? কেনো রাত-দিন পার্থক্য করা যায় না, এমন সংকীর্ণ জায়গায় তোমাকে একাকী আটকে রেখেছে?

কেন আদালতের বিচার কার্য চলাকালে পেপার-পত্রিকায় এতো ডাকঢোল? কেন পরিবারà