বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

সৌদিতে ৭৩ দেশকে পেছনে ফেলে বাংলাদেশি হাফেজের ১ম স্থান অর্জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে বাদশা আবদুল আজিজ আলে সৌদ হিফজুল কোরআন প্রতিযোগিতায় হাফেজ আবদুল্লাহ আল মামুন ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন।

গ্রুপে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৭৩ টি দেশ।  যাদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করল হাফেজ আবদুল্লাহ আল মামুন।

হাফেজ মামুন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ক্কারী নাজমুল হাসান প্রতিষ্ঠিত ঢাকার যাত্রাবাড়ীর তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসার ছাত্র।

গত ৩ অক্টোবর সৌদিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা অংশ নিতে উস্তাদ হাফেজ কারী নাজমুল হাসানের সঙ্গে সৌদি যান আবদুল্লাহ আল মামুন। সঙ্গে আরেক প্রতিযোগী হাফেজ নাঈমুল হক সাদীও ছিল সফরে।

ইতোপূর্বেও সে দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে।

হাফেজ আবদুল্লাহ আল মামুনের জন্ম কুমিল্লা মুরাদনগর উপজেলায়। বাবার নাম আবুল বাশার। এর আগেও
মিশরের রাজধানী কায়রোতে ৫৫টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অর্জন করে।

এছাড়াও হাফেজ মামুন ২০১৬ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২০তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় এবং ২০১৪ সালের জুলাই মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে।

https://www.facebook.com/Unijshshjsj/videos/243386236046413/

২০১৬ সালে দুবাইতে কুরআন প্রতিযোগিতার একটি তেলাওয়াত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ