বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

নাফ নদীতে ফের কান্না; ৬০ যাত্রী নিয়ে ট্রলারডুবি, নিহত অনেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান সিরাজী 
শাহপরীর দ্বীপ থেকে

নাফ নদীদে রোহিঙ্গাদের দু:খ যেন ঘুচছেই না। বার্মা সেনাদের মতো ওরাও যেন নৃশংস হয়ে উঠেছে। রোববার ফের রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবেছে। এতে নিহত হয়েছে অনেক রোহিঙ্গা।

রোববার রাত ১০টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় এ ট্রলারডুবির ঘটনায় ২০ জন নিখোঁজ হয়। জীবিত উদ্ধার করা হয় ৮ জনকে।

জানা যায়, খুব ভোরেই আমরা খবর পাই ট্রলারডুবির কথা। এতে এখন পর্যন্ত ১২ জনের লাশ পাওয়া গেছে। ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ।

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, প্রায় ৬০ জনের মতো রোহিঙ্গা একটি ট্রলারে উঠে বাংলাদেশে আসছিল। নাফ নদীর ঘোটারচলে তাদের ট্রলারটি অকস্মাৎ ডুবে যায়। তাদের চিৎকারে বিজিবির টহল দল বিষয়টি আঁচ করতে পেরে উদ্ধার তৎপরতা চালিয়ে ৮ জনকে উদ্ধারে সক্ষম হয়।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, শাহপরীরদ্বীপে নাফ নদীর ঘোলারচর পয়েন্টে একটি রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮জন রোহিঙ্গাকে বিজিবির টহল নৌকার মাধ্যমে জীবিত উদ্ধার করা হয়েছে।

শাহপরীর দ্বীপ থেকে ছবিগুলো তুলেছেন মাওলানা মাহমুদুল হাসান সিরাজী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ