শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যে কবিতা পড়ে জেলে গিয়েছিলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব : হাজার দ্বীপ দিয়ে ঘেরা সুসজ্জিত তুরস্ক ভূখণ্ড। এর কিছু অংশ ইউরোপের অন্তর্গত হলেও অধিকাংশ এলাকা পশ্চিম এশিয়ায় অবস্থিত। তাই একে দ্বি-মহাদেশিক দেশ বলা হয়। দেশটি পশ্চিমে ইজিয়ান সাগর ও গ্রিস, উত্তরে বুলগেরিযা ও কৃষ্ণ সাগর, পূর্বে সাবেক সোভিয়েত রাশিযা ও ইরান এবং দক্ষিণে ইরাক, সিরিয়া ও ভূ-মধ্যসাগর দ্বারা পরিবেষ্টিত।

সাগরবেষ্টিত উপকূল জুড়ে ব্লু-ওয়াটার বা নীল জলরাশি, গ্রিস বোট, সার্ফিং-রাইডস, সী-বোট, ডাইভিং সরঞ্জামাদি, কেনাকাটার মনোরম ও বিলাসবহুল শপিং প্লেসেস, সী-সাইড রিসোর্ট, হলিডে আর ফেস্টিভাল উদযাপনের যাবতীয় ব্যবস্থা-আয়োজন দিয়েই সুসজ্জিত করে রাখা হয়েছে এখানকার সবকিছু।

দেশটির মোট আয়তন ৭, ৭৯, ৪৫২ বর্গকিলোমিটার। মোট আয়তনের ২৩,৭৬৪ বর্গ কি.মি. ইউরোপে এবং বাকি ৭,৫৫,৬৮৮ বর্গ কি.মি. এশিয়ায়। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী লোকসংখ্যা ৭ কোটি ৬ লাখ ৭০ হাজার। জনসংখ্যার ৯৮.২% ভাগ মুসলমান। ভাষা : তুর্কী। মুদ্রা : লিরা।

তুরস্কের বিশেষ বৈশিষ্ট হলো, নান্দনিক সৌন্দর্যমণ্ডিত বিশ্বসেরা মসজিদ, স্থাপত্যশিল্প, চোখ ঝলসানো মিনার, আকাশচুম্বি গম্বুজ ইত্যাদি। এগুলো তুরস্কের জাতীয় নিদর্শনে পরিণত হয়েছে। তুরুস্কে ব্যাপকহারে বাড়ছে মসজিদ। ধর্ম মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৮৬ হাজার ৭৬২ টি মসজিদ রয়েছে তুরস্কে। শুধু রাজধানী ইস্তাম্বুলেই রয়েছে ৩ হাজার ৩১৭ টি মসজিদ।

সম্প্রতি তুরুস্কের ধর্ম মন্ত্রণালয় ধর্মীয় অঙ্গনে যারা কাজ করেন তাদেরকে নিয়ে ‘মসজিদ সপ্তাহ’ পালন করেছে। সভ্যতা-সংস্কৃতি বিস্তারের ক্ষেত্রে মসজিদের ঐতিহাসিক ভূমিকা ও গুরুত্ব কী ছিল তা সম্পর্কে জনগণকে অবহিত করাই ছিল এর মূখ্য উদ্দেশ্য।

প্রতিবছরই এ ধরনের মসজিদ সপ্তাহ পালন করা হয় তুরস্কে। এর যাত্রা শুরু হয়েছে ২০০৩ সালে। মসজিদের কার্যক্রমে বৈচিত্র আনা, মসজিদের পাশে পাঠাগার গড়ে তোলা, মসজিদে শিক্ষামূলক বিভিন্ন সেমিনারের আয়োজন করা ইত্যাদি কার্যক্রমসহ প্রতিবছরই নতুন নতুন চিন্তা ও পরিকল্পনা করা হয় এসব অনুষ্ঠানে।

উল্লেখ্য, মসজিদ নিয়ে কবিতা আবৃত্তি করার কারণে ১৯৯৮ সালে জেল খেটেছিলেন  তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান। তিনিই এখন এই মসজিদের দেশটিকে শাসন করছেন।

এরদোগানের কবিতাটি ছিল এরূপ :

قبابنا خوذاتنا، مآذننا حرابنا، والمصلون جنودنا وهذا الجيش المقدس يحرس ديننا

“আমাদের গম্বুজ আমাদের হেলমেট, আমাদের মিনারগুলো আমাদের জন্য বর্শা প্রস্তুতকারী, আর মুসল্লিরা আমাদের সেনাবাহিনী। এই পবিত্র সেনাবাহিনীই আমাদের ধর্মকে রক্ষা করছে।”

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ