শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

অক্সফোর্ড থেকে সুচির প্রতিকৃতি অপসারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ এস এম মাহমুদ হাসান: অক্সফোর্ডের সেইন্ট হিউ কলেজের সাবেক ছাত্রী অং সান সুচির একটি প্রতিকৃতি সরিয়ে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সেইন্ট হিউ কলেজের মূল ভবনের প্রবেশদ্বারেই ছিল সু চির সেই প্রতিকৃতি।

দ্য সোয়ান নামে একটি ওয়েবসাইটের বিশেষ প্রতিবেদনে খবরটি উঠে আসে। এতে বলা হয়, বৃহস্পতিবার সকালে সুচির প্রতিকৃতিটি সরিয়ে ফেলা হয়। সেখানে জাপানি চিত্রকর ইউশিহিরু তাকাদার আঁকা ছবি স্থান পায়।

কলেজের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিত্রকর নিজেই কলেজের শিক্ষক প্রফেসর রয় ওয়েস্টব্রুক ও প্রফেসর জন মরিসকে ছবিটি উপহার দিয়েছেন। এ মাসের শুরুতে দেওয়া উপহারটি মূলভবনের প্রবেশপথে স্থান দেওয়া হয়।

আর সু চির প্রতিকৃতিটি একটি ‘নিরাপদ স্থানে’ নিয়ে যাওয়া হয় বলে জানান সেইন্ট হিউ কলেজের যোগাযোগ ব্যবস্থাপক বেঞ্জামিন জোনস।

কলেজে নতুন শিক্ষার্থীদের আগমনের কয়েকদিন আগে সু চির প্রতিকৃতি সরিয়ে ফেলা বিশেষ অর্থ বহন করে।

মিয়ানমারে চলমান ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে দেশটির ডি-ফ্যাক্টো নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সুচির বিরুদ্ধে।

গত ২৫ আগস্ট থেকে রাখাইন প্রদেশে তথাকথিত সামরিক অভিযান শুরু হলে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রায় অর্ধেক রোহিঙ্গার বাড়িঘর ও গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে পাঁচ সহস্রাধিক নিহত হয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে।

জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা বলছে, রোহিঙ্গাদের উপর ‘জাতিগত নিধন’ ও ‘গণহত্যা’ চালাচ্ছে মিয়ানমার।
ঠিক এই পরিস্থিতিতে অং সান সু চির সাবেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বার থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলানো বেশ ইঙ্গিতবহ ঘটনা।

চলমান ঘটনাপ্রবাহের কারণে প্রতিকৃতিটি সরিয়ে ফেলানো হলো কিনা এরকম প্রশ্নের সরাসরি উত্তর আসেনি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সেটিকে ‘নিরাপদ স্থানে’ নিয়ে যাওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ