সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ প্রাঙ্গণে মার্কিন স্বাধীনতা দিবসের আয়োজনের নিন্দা হেফাজতে ইসলামের ‘ইসলামী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষের আস্থা ধরে রাখা’ ‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম

ইমরান এইচ সরকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে শ্লোগান দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গণজাগরণ মঞ্চের (একাংশ) মুখপাত্র ইমরান এইচ সরকার ও তার সহযোগী সনাতন উল্লাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

একই সঙ্গে বিচারক আগামী ২৬ অক্টোবর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন।

আজ বুধবার বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিচারিক আদালতে মামলাটি বদলি হয়ে আসার পর বুধবার মামলাটিতে বাদীপক্ষ ও আসামিপক্ষের উপস্থিতির জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার বাদী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন। কিন্তু আসামিপক্ষ আদালতে হাজির হননি এবং কোনো ধরনের পদক্ষেপও গ্রহণ করেননি। মামলার ধার্য তারিখে তারা উপস্থিত না হওয়ায় আদালত এ পরোয়ানা জারি করেন।

এর আগে গত ৩১ মে বাংলাদেশ ছাত্র লীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী আদালতে মামলাটি দায়ের করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ