সাকিব মুসতানসির
আলেম ও বস্ত্র প্রোকৌশলী
ঘনবসতিপূর্ণ সবুজ একটা রাষ্ট্র বাংলাদেশ। বিশ্বের দুর্নীতিপরায়ণ রাষ্ট্র সমূহের তালিকায় প্রায়ই উপরের দিকে থাকে এর নাম। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকাতেও বাংলাদেশের রাজধানীর নাম থাকে।
অর্থনৈতিক কাঠামো সম্পূর্ণ রূপে পরনির্ভর! পৃথিবীর বোকাটে রাষ্ট্রগুলোর মত নিজের দেশের জলস্থল, প্রকৃতি পরিবেশ ধ্বংস করে মিল ইন্ডাস্ট্রি করে পেটের জোগান জুগিয়ে চলছে পেশাজীবীদের সবচেয়ে বড় একটা অংশ। যদিও লাভের গুড় সবটাই নিয়ে যাচ্ছে বিদেশী বেনিয়ারা। অর্থনৈতিক বৈষম্য ভয়াবহ আকার ধারণ করছে ক্রমশ। বেকার সমস্যা বাড়ছে জ্যামিতিক হারে অথচ কর্মসংস্থানের নতুন নতুন ব্যবস্থাপনা হচ্ছেনা বললেই চলে। শিক্ষিত যুব সমাজ হাতাশাগ্রস্ত হয়ে একসময় নেশায় জড়াচ্ছে। সন্ত্রাস তরুণদের কাছে ক্রেজে পরিণত হচ্ছে। ক্রমশ বাড়ছে হানাহানি খুন জখম। অপরাধীদের মাঝে বিস্তার করছে আশ্চর্য নির্লিপ্ততা!
রাজনৈতিক সহবস্থান ও গণতন্ত্র চর্চার অভাব ক্রমশ প্রতিষ্ঠা করছে স্থায়ী হিংসা ও ঘৃণার বীজ। রাজনীতির মাঠ দখল করে আছে স্বার্থপর, তেলবাজ, বুদ্ধিহীন, নতজানু সব লোকজন। দেশের প্রতি যাঁদের ভালোবাসা নিতান্তই সামান্য। অসম ক্ষমতার অমিমাংসিত লড়াই বাড়ছে তো বাড়ছেই!! এতো অসামঞ্জস্যতা ও অপ্রাপ্তির পরও এই দেশের সাধারণ জনগণ দিনশেষ বড় করে স্বাস ছেড়ে বলে 'বেশ ভালো আছি! কারণ এদেশের ঘাস এখনো সবুজ। এখনো ঘাসের ডগায় শিশিরজল মুক্তোর মতো ঝলমল করে।
এদেশে এখনো বসন্ত এলে কোকিল গায়, ধানশালিক ঘরে ফিরে। এখনো কৃষক ফসলের ডালা বিছাতে গায়ের ঘামে মাটিতে জল সিঞ্চন করে। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ আছে এদেশেই। আছে ১৪৪ বর্গকিলোমিটার বিস্তৃত পৃথিবীর দীর্ঘতম সমুদ্রবন্দর। আছে পাহাড় বৃক্ষ আর সমুদ্রের মিলনে অদ্ভুত সুন্দর ও ক্ষমতাবান অভয়ারণ্য। আছে নদনদী খালবিল। আছে সবচেয়ে মূল্যবান জ্বালানি সম্পদ প্রাকৃতিক গ্যাস ও একগাদা সস্তা কর্মীবাহিনী।
গরিবের ঘরে সুন্দরী বউ থাকলে যা হয়! কাছের দূরের সকলেরই চোখ লেগে থাকে। অযাচিত সুহৃদ ও অহেতুক শত্রুরও অভাব থাকেনা। পাড়ার বখাটে ছেলেপিলে সারাদিনই বাড়ির সামনে ভিড় করে আর আপাতনূয়ে পরা বৃদ্ধও কথা শুনাতে ছাড়ে না!!
বিশ্বের এককোণে পড়ে থাকা সাগর পারের এই ছোট্ট রাষ্ট্রটার প্রতি বিশ্বের ক্ষমতাধর রাষ্টগুলোর বিস্ময় চোখ আর কার্যকলাপ বরাবরই চোখে পড়ার মতো। শুধু আজ নয়, অতীতেও একাধিকবার বিদেশি দস্যু কখনো বেনিয়ার বেশে কখনো বন্ধুর বেশে কখনো জোর করে এদেশে লুটতরাজ চালিয়ে নিজেদের দেশকে করেছে সম্পদে আর প্রাচুর্যে প্রতিষ্ঠিত। দখল শোষণ নিপীড়ন চালিছে অনবরত।
কখনো পূর্তগিজ নাও ভিড়েছে আমাদের ঘাটে, কখনো ফরাসিরা নাও ভিড়িয়েছে। বৃটিশ বেনিয়ারা ২০০ শত বছর শুষে চুষে ছোবড়া বানিয়ে রেখে পালিয়েছে তাও মাত্র ৭০ বছর আগে! আমার গরিব দেশের প্রাকৃতিক সম্পদই কাল হয়েছে আমাদের জন্য। বিশ্বের বখাটে রাষ্ট্রগুলোর চোখ আর তাঁদের পারস্পরিক লড়াইয়ের ক্ষেত্রে পরিণত হয়েছে বা হতে যà¦