বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

রাখাইনে আরসার অস্ত্র বিরতি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে। আজ রোববার থেকে তাদের এ এক তরফা যুদ্ধ বিরতি শুরু হবে।

আন্তর্জাতিক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে তারা রাখাইনে সৃষ্ট মানবিক সংকট থেকে উত্তরণে ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলোকে কাজ করতে সুযোগ দেয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।

গত ২৫ আগস্ট একযোগে রাখাইনের ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। ওই হামলার জন্য রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী এআরএসএ-কে দায়ী করে রাখাইন রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী।

জঙ্গি নই, অধিকার আদায়ে আন্দোলন করছি: রোহিঙ্গা সংগঠনের প্রধান

অস্ত্রবিরতির ঘোষণা দিয়ে এআরএসএর দেওয়া বিবৃতিতে মিয়ানমার সেনাবাহিনীর প্রতি অস্ত্র রেখে সব ক্ষতিগ্রস্তের কাছে ত্রাণ যাওয়ার সুযোগ করে দেওয়ার আহবান জানানো হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তল্লাশি চৌকিতে এআরএসএর হামলার পর রাখাইনে সেনাবাহিনী অভিযান শুরু করলেও তাদের বিরুদ্ধে বিদ্রোহী এই গোষ্ঠীর অবস্থান তেমন শক্ত নয়।

বিদ্রোহী এআরএসএ'র অস্ত্রবিরতির ব্যাপারে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোন বক্তব্য পাওয়া যায়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ