শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সনদ দিচ্ছে হাইআতুল উলয়া, সংগ্রহ করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু : কওমি শিক্ষাধারার সম্মিলিত বোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া দাওরা হাদিস বা তাকমিলের সাময়িক সনদ বিতরণ শুরু করেছে। জিলহজ মাসের শুরুতে তারা এ কার্যক্রম শুরু করে বলে জানা যায়।

হাইআতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মাওলানা ইসমাইল বরিশালী এ বিষয়ে আওয়ার ইসলামকে বলেন, ‘আমরা এক দেড় সপ্তাহ আগে সাময়িক সনদ বিতরণ শুরু করেছি। তবে মূল সনদ কবে নাগাদ দেয়া যাবে তা এখনো বলা যাচ্ছে না। একটু সময় লাগবে মনে হয়।’

সনদ সংগ্রহ করার জন্য মাদরাসার প্রিন্সিপালকে মাধ্যম করে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর একটি দরখাস্ত, মাদরাসার সত্যায়নপত্র, পরীক্ষার প্রবেশপত্র ও ৫০০ টাকা ফির প্রয়োজন হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কওমি শিক্ষা সনদের মান ঘোষণার পর বাংলাদেশের কওমি ধারার ৬টি বোর্ডের অধীনে প্রথমবারের মতো একযোগে সারা দেশে দাওরা হাদিসের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১৫ থেকে ২৫ মে পযন্ত অনুষ্ঠিত হয় বাংলাদেশে কওমি মাদরাসার সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা। এতে অংশগ্রহণ করে দেশের ৬টি কওমি শিক্ষাবোর্ডের ৭৩৭টি মাদরাসার ১৯ হাজার ৪৭২ জন পরীক্ষার্থী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ