বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

রোহিঙ্গাদের সমস্যায় বিশ্ব আজ ‘অন্ধ ও বধির’ হয়ে গেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রোহিঙ্গা মুসলিমদের সাহায্যের জন্য পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

তিনি বলেন, রোহিঙ্গাদের অবর্ণনীয় সঙ্কটে বিশ্ব আজ অন্ধ ও বধির হয়ে গেছে। তারা দেখেও দেখছে না। শুনেও শুনছে না। রোহিঙ্গারা হচ্ছে বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন সম্প্রদায়গুলোর মধ্যে একটি। মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস নির্যাতন থেকে বাঁচতে গত কয়েকদিনে হাজার হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়কসংস্থা জানিয়েছে যে, মিয়ানমারের সেনাবাহিনীর কাছ থেকে প্রাণে বাঁচতে গত তিন দিনে তিন হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এরদোগান বলেন, ‘দুর্ভাগ্যবশত আমি বলতে পারি মিয়ানমারে যা ঘটছে সে সম্পর্কে বিশ্ব আজ অন্ধ এবং বধির হয়ে গেছে।’ তিনি আরো বলেন, ‘বিশ্ব এটি শুনতে পায় না এবং এটি দেখতেও পায় না।’

বাংলাদেশ অভিমুখে শরণার্থীদের সর্বশেষ এই ঢলকে ‘অত্যন্ত বেদনাদায়ক ঘটনা’ হিসাবে বর্ণনা করেন করে তিনি বলেন, আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের বিষয়টি উত্থাপন করা হবে। তিনি আরো বলেন, ‘অবশ্যই আমরা কঠোরভাবে এই নির্যাতনের নিন্দা করি এবং আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিষয়টির স্থায়ী সমাধান চাই।’

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ