রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা

কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে কয়েকটি ইউনিয়নের বন্যার্তদের মাঝে চাল, ডালসহ নগদ টাকা বিতরণ করা হয়েছে।

২০ আগস্ট রোববার নেতৃবৃন্দ এসব অঞ্চলে ত্রাণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ। সকালে তিনি ভোগডাঙ্গা, ঘোগাদহ, পাঁছগাছি, যাত্রাপুরসহ নাগেশ্বরীর কয়েকটি ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারী মাওলানা আ: কাদের, সাংগঠনিক সহ সম্পাদক নূর মোহাম্মদ, যুব নেতা আসাদুজ্জামান রিপন, ছাত্র নেতা শরীফুজ্জামান সিদ্দীকি প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ  এক বিবৃতিতে বলেছে, তারা বন্যার্তদের মধ্যে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে।