শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

দাওয়াতের কাজ ভালোভাবে করতে সবার দুআ চাইলেন অনন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: ইসলামের দাওয়াত ও তাবলিগের কাজ যেন ভালোভাবে করতে পারেন সে জন্য সবার দোয়া চেয়েছেন অনন্ত জলিল। বর্তমানে তিনি তাবলিগের কাজে নারায়ণগঞ্জের বাইতুল আকসা জামে মসজিদে অবস্থান করছেন।

অনন্ত জলিলের ফেসবুক পেইজ থেকে জানা যায়, গত ১৮ আগস্ট তিনি ৩ দিনের জন্য তাবলিগের কাজে বের হন। এসময় তিনি কুরআন হাদিসের বিভিন্ন কিতাব অধ্যয়ন করেন। ব্যবসায়ীদের মধ্যে দাওয়াতের কাজও করেন।

২০ আগস্ট দুপুরে তিনি ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেন। যেখানে দেখা যায় আলেমদের সঙ্গে বসে আছেন এবং মুগ্ধ হয়ে তাদের কথা শুনছেন।

ছবিগুলো প্রকাশ করে তিনি তার ভক্ত ও সাধারণ মানুষের কাছে দুয়া প্রার্থনা করেন।

তিনি লিখেন, বন্ধুগন আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি যেন ইসলাম দাওয়াত ও তাবলিগ এর কাজ করতে সক্ষম হই। আমি আজ মুন্তাখাব হাদীস পড়ছি, আল্লাহতালা যেন আমাকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন।

এর আগে মুন্তাখাব হাদিস পড়ার একটি ছবি ফেসবুকে প্রকাশ পেলে অনেকেই এটি নিয়ে বিরুপ মন্তব্য করে। তার জবাবে অনন্ত লিখেন, বন্ধুগণ, আমি কোন কিতাবের কমার্শিয়াল বিজ্ঞাপন করছি না। ফাযায়েলে আমাল কিতাব পড়ার সময় ছবিটি তোলা হয় যার কারণে কিতাবসহ আমার ছবিটি প্রকাশ পায়। আমি কিতাব পড়ে জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও লিখেছেন, আল্লাহ তায়ালায় ভাল জানেন কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়। সঠিক আমল এর জন্য আল্লাহতায়ালার কাছে সবসময় দোয়া করতে থাকি।

দাওয়াত ও তাবলীগের কাজে রবীন্দ্র সরোবরে অনন্ত জলিল

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ