শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ছাত্রী নির্যাতনের অভিযোগে মহিলা মাদরাসার দুই শিক্ষিকা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : শিশু শিক্ষার্থীকে শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগে মহিলা মাদরাসার দুই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল গৌরনদীতে অবস্থিত  খাদিজাতুল কোবরা রা. মহিলা মাদরাসার দুই শিক্ষিকা হলেন ফাতেমা আক্তার লিজা ও হাফিজা বেগম।
নির্যাতনের শিকার শিক্ষার্থী সুমাইয়া (৮) এর মায়ের করা অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেফতার করেছে।
গণমাধ্যমে প্রকাশ গত বৃহস্পতিবার রাতে একশ' টাকা চুরির সন্দেহে মাদরাসার আবাসিক ছাত্রী সুমাইয়ার (৮) মুখে গামছা বেঁধে মাদরাসার প্রধান শিক্ষিকা খাদিজা বেগম ও তিন শিক্ষিকা নির্যাতন করে।

[caption id="attachment_47186" align="aligncenter" width="500"] গণমাধ্যমে প্রকাশিত নির্যাতিতা শিশুর ছবি[/caption]

তারা সুমাইয়ার সমস্ত শরীরে ১৬০টি বেত্রাঘাত করে এবং হাতের আঙ্গুলে সুঁই ফুটায়।
ওই ঘটনায় শনিবার দুপুরে শিশু সুামাইয়ার মা রেনু বেগম বাদী হয়ে মাদরাসার প্রধান শিক্ষিকা খাদিজা বেগম সহ ওই মাদ্রাসার অপর তিন শিক্ষিকার বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা করেন। ওই দিন বিকেলে মামলার দুই আসামি গ্রেফতার হন।
প্রধান আসামী সুপার খাদিজা বেগম ও তার স্বামী জাহিদুল সহ অন্যান্যরা গ্রেফতারের ভয়ে গা-ঢাকা দিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ