বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

মাদরাসায় জাতীয় সঙ্গীত গেয়ে স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশ ভারতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কয়েকদিন পরই ভারতের স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নতুন নির্দেশনা পাঠানো হয়েছে উত্তরপ্রদেশের ৮০ হাজার মাদরাসায়। নিদের্শনা অনুযায়ী স্বাধীনতা দিবসে সব মাদ্রাসায় তুলতে হবে জাতীয় পতাকা, গাইতে হবে জাতীয় সঙ্গীত।

আগামী ১৫ আগস্ট ভারতের ৭১তম স্বাধীনতা দিবসের আগ মুহূর্তে মাদরাসাগুলোকে এ নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ মাদরাসা শিক্ষা পরিষদ।

সব মাদ্রাসায় এই সংক্রান্ত সার্কুলার পাঠিয়ে দেয়া হচ্ছে ও সবাইকে এই নির্দেশিকা মানার কঠোর নির্দেশ দেয়া হয়েছে। উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ নির্বাচিত হওয়ার পর নজিরবিহীনভাবে স্বাধীনতা দিবস উদযাপন চাপিয়ে দেয়া হলো মাদরাসাগুলোর উপর।

দশদিনের যুদ্ধেই শেষ হবে ভারতের অস্ত্রভাণ্ডার!

চিঠিতে লেখা হয়েছে, প্রত্যেক আধিকারিককে নিজের নিজের এলাকায় প্রতিটি মাদ্রাসায় ধুমধাম করে স্বাধীনতা দিবস পালনের নির্দেশ দিতে হবে। যাবতীয় অনুষ্ঠানের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সংগ্রহ করতে হবে, যাতে ভাল অনুষ্ঠান ভবিষ্যতেও করা যায়।

চিঠিতে আরও বলা হয়েছে, ওইদিন সকাল আটটায় জাতীয় সঙ্গীত সহযোগে অনুষ্ঠান করতে হবে এবং অনুষ্ঠানে শহিদ স্মরণ করতে হবে। অনুষ্ঠানে জাতীয়তাবাদ সংক্রান্ত আলোচনা এবং শিক্ষার্থীদের মাঝে মিষ্টি করতে হবে।

-এআরকে