শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী

পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কুলসুম নওয়াজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন নওয়াজ শরীফের স্ত্রী কুলসুম নওয়াজ। এমনটিই এখন ধারণা করা হচ্ছে।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শূন্য আসন লাহোর-৩ এ আগামী ১৭ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের রায়ে নওয়াজ শরীফ অযোগ্য ঘোষিত হলে লাহোর-৩ আসনটি শূন্য হয়।

নওয়াজের দল পিএমএল-এনের হয়ে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন নওয়াজ শরীফের স্ত্রী বেগম কুলসুম নওয়াজ। গতকাল শুক্রবার উপনির্বাচনের মনোনয়নপত্র কিনেছেন তিনি।

ধারণা করা হচ্ছে, উপনির্বাচনে বিজয়ী করার পর স্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিবেন নওয়াজ শরীফ। সেটি হলে আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বেগম কুলসুম নওয়াজ।

লাহোর-৩ আসনের উপনির্বাচনে অন্তত ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এদের মধ্যে আসিফ কিরমানি, ক্যাপ্টেন সফদার এবং সাবেক ক্রিকেটার ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির (পিটিআই) মনোনীত প্রার্থী ডা. ইয়াসমিন রশিদও রয়েছেন।

১৯৯৯ সালে পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মোশাররফের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় কারাবন্দি নওয়াজের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দিয়েছিলেন কুলসুম নওয়াজ। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি পিএমএল-এনের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করেছিলেন।

যে কারণে পতন হলো নওয়াজ শরিফের