শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

বনশ্রীতে গৃহকর্মী হত্যা; এলাকাবাসীর বিক্ষোভ; গৃহকর্তা ও দারোয়ান আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার বনশ্রীর একটি বাড়ি থেকে গৃহকর্মীর লাশ উদ্ধারের পর এলাকাটি উত্তপ্ত হয়ে উঠেছে। গৃহকর্তা মেয়েটিকে হত্যা করেছেন এমন অভিযোগে বিক্ষোভ  করছে এলাকাবাসী।

জানা যায়, শুক্রবার বিকেলে বিক্ষুব্ধরা বনশ্রীর জি-ব্লকের চার নম্বর রোডের ওই সাততলা বাড়িটির সামনের রাস্তা অবরোধ করে। হামলা চালায় বাড়িতে। রাস্তায় ভাঙচুর করে । একটি গাড়িও অাগুন দিয়ে পুড়িয়ে দেয়। এসময় পুলিশ এসে তাদের সরানোর চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ ।

পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক মইন উদ্দিন ও দারোয়ানকে আটক করা হয়েছে। মইন উদ্দিনের বাড়ির গৃহকর্মী লাইলী আক্তারকে (২৫) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে বাড়ির মালিক মইন উদ্দিন পুলিশের কাছে দাবি করেছেন, তিনি হত্যা করেননি। সকালে বাসায় কাজ করতে এসে একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন লাইলী। ডাকাডাকি করলে দরজা খুলছিল না। পরে বাড়ির ম্যানেজার এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছে লাইলী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এসআই মো. বাচ্চু মিয়া জানান, গৃহকর্মী লাইলীর গলায় কালো দাগ অাছে। শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।

‘আশা ও রুমকি বলে, তোরা কী করবি কর আজকেই সুযোগ’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ