আওয়ার ইসলাম: একাদশ জাতীয় নির্বাচনের হাওয়া বইছে সর্বত্র। প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন। কাজ করছেন এলাকায়। চলছে জোট মহাজোট গঠনের প্রক্রিয়া-আলোচনা। এর ফাঁকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়ীয়া-৫ (নবীনগর) আসন থেকে দলের প্রার্থী হচ্ছেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা মেহেদী হাসান। ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ও নবীনগর উপজেলার নেতাকর্মীদের সাথে কথা বলে এমন ইঙ্গিতই পাওয়া গেছে।
এ ব্যাপারে ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান জানান, ইসলামী ঐক্যজোটের নীতিনির্ধারনী ফোরাম মজলিসে শূরা আগামী নির্বাচনে এই আসন থেকে মাওলানা মেহেদী হাসানকেই প্রার্থী হিসেবে বিবেচনা করছে। তার বিকল্প থাকলেও তা আমলে নেওয়া হচ্ছে না।
নির্বাচনকে সামনে রেখে ইসলামী ঐক্যজোট কোন জোটে গেলে সেক্ষেত্রে এই আসন অন্যদলকে ছাড় দেবেন কিনা এমন প্রশ্ন করা হলে আনসারুল হক ইমরান বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে একটি জোট গড়ার চেষ্টা চলছে। জোট হলেও এই আসনে মাওলানা মেহেদী হাসানকেই অগ্রাধিকার দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়ীয়া জেলা ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক মুফতী এনামুল হাসান বলেন, মাওলানা মেহেদী একজন উদার মনের মানুষ। এলাকায়ও বেশ জনপ্রিয়। পূর্বেও তিনি নির্বাচন করেছেন। কাজেই নির্বাচনী একটা অভিজ্ঞতা কিন্তু তার রয়েছে। আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে আমাদের কাছেও তার আগ্রহ ব্যক্ত করেছে। দলের হাইকমান্ডের সাথে তার সম্পর্ক ভাল। আশা করি, তিনি দলীয় মনোনয়ন পাবেন।
মনোনয়ন প্রত্যাশী মাওলানা মেহেদী হাসানকে প্রার্থী হওয়ার কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সংশ্লিষ্ট প্রতিবেদককে বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর উপজেলা)র জনগণ চরম অবহেলা ও বঞ্চণার শিকার। মূল জেলার সাথে আমাদের সড়কপথে যাতায়াত ব্যবস্থা নেই। বিভিন্ন সময়ে জনগণের ভোটে বিজয়ীরা কাঙ্ক্ষিত ও কাঠামোগত উন্নয়নে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ফলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হয়েও নবীনগরে লাগেনি আধুনিক উন্নয়নের ছোয়া। আমরা মনে করি, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সন্ত্রাস, মাদক ও দূর্নীতিমুক্ত আধুনিক সমৃদ্ধ নবীনগর গড়া এখন সময়ের দাবী। এই দাবী পূরণের লক্ষ্যে মানবসেবার মহানব্রত নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি এই আসনে দলের মনোনয়ন প্রত্যাশী। আশা করি, দল আমার প্রত্যাশাকে মূল্যায়ন করবে।
নবীনগর উপজেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি, প্রবীণ à¦