মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ছাত্র জমিয়তের উদ্বেগ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানো হবে: শিক্ষা সচিব তুরস্ক ভ্রমণে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী সচ্চরিত্র ও উত্তম গুণাবলী অর্জনে গুরুত্বপূর্ণ ৬টি দোয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণার ব্যাপারে কিছু জানে না সরকার’  ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের অবস্থান ঘিরে আজও উত্তেজনা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের

প্রতারণার অভিযোগে ইউটিউবার আহসান হাবিব পেয়ার গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর খিলগাঁও থেকে ইউটিউবার আহসান হাবিব পেয়ার (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার তিলপাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম আজ মিডিয়াকে বিষয়টি জানিয়েছেন।

তার নামে পীর সেজে ‘জ্বিন তাড়ানোর’ নাম করে নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরির অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

উপ-কমিশনার নাজমুল ইসলাম বলেন, ‘পেয়ার নিজেকে পীর দাবি করত। ইসলামের অপব্যাখ্যা দিয়ে জ্বিন তাড়ানোর কথা বলে বহু নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তাদের কাছ থেকে অর্থ আদায় করত।’

তিনি বলেন, ‘কিছু নারী পেয়ারের মিষ্টি কথায় প্রতারণার ফাঁদে পড়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায়। ওই সব নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের একাধিক ভিডিওচিত্র তার ব্যবহার করা ইলেকট্রনিক ডিভাইসে পাওয়া গেছে। পেয়ার এসব ভিডিওচিত্র দিয়ে ওই নারীদের ব্ল্যাকমেইল করত।’

[যে সম্প্রদায়ের হাতে প্রেস নেই, তাদের অধিকার রক্ষিত হওয়ার কোনো নিশ্চয়তা নেই]

নব্য জেমবির ‘সম্ভাব্য হত্যা তালিকায়’ তার নামও রয়েছে বলে জানান নাজমুল ইসলাম।

প্রতারিত নারীদের কেউ মামলা করতে রাজি না হওয়ায় পুলিশ বাদি হয়ে পেয়ারের বিরুদ্ধে মামলা করেছে বলে জানান তিনি।

আহসান হাবীব পেয়ার তরুণ ইউটিউবারদের মধ্যে পরিচিত। তার ইউটিউব চ্যানেলের নাম এএইচপি টিভি। চ্যানেলটিতে সামাজিক বিভিন্ন ইস্যুসহ সঙ্গীতের ভিডিও আপলোড করত।

.

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে
৩ মাস ব্যাপী লেখালেখি ও সাংবাদিকতা কোর্স

লেখালেখি ও সাংবাদিকতায় আগ্রহীদের জন্য আওয়ার ইসলামের অনন্য উদ্যোগ। অভিজ্ঞ লেখক ও সাংবাদিকদের তত্ত্বাবধানে দক্ষ কর্মী গড়ে তুলতেই এ আয়োজন। বলা ও লেখায় স্মার্টনেস আনতে স্বল্প সময়ে আপনার জন্য উপযোগী মাধ্যম।

🎆 মেয়াদ : ৩ মাস। ২০ টি ক্লাস। প্রতিটি ক্লাসের সময় ২ ঘণ্টা।
🎆 ভর্তির সময় : ২ আগস্ট থেকে ১১ আগস্ট।
🎆 ক্লাসের সময় : প্রতি শুক্রবার সকাল ৮ টা থেকে ১২ টা।
🎆 ক্লাস শুরু : ১১ আগস্ট শুক্রবার, সকাল ৮টা।
🎆 কোর্স ফি : ১৫০০/- (পনেরশ’ টাকা, এককালীন)
🎆 আসন সংখ্যা : সর্বোচ্চ ৩০ জন।

🎆 ক্লাসের বিষয় : ১. ছোট ছোট রচনা ২. রচনা পর্যালোচনার প্রাথমিক নিয়ম ৩. লেখালেখির প্রাথমিক নিয়ম কানুন ৪. অনুবাদের অনুশীলন ৫. সংবাদ লেখার নিয়ম ও কলাকৌশল ৬. প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমে কাজের অনুশীলন ৬. হিফজুন নুসুস ৭. সংবাদপত্রের সামগ্রিক ধারণা ৮. ফিচার ও প্রতিবেদন তৈরি ৯. সম্পাদনা।

🎆 প্রশিক্ষক
মুহাম্মদ যাইনুল আবিদীন, মুহাদ্দিস লেখক ও অনুবাদক
আহমদ সেলিম রেজা, সিনিয়র রিপোর্টার দৈনিক বাংলাদেশ প্রতিদিন
মীর মাসরুর জামান রনি, বার্তা সম্পাদক, চ্যানেল আই
আইয়ুব বিন মুঈন, লেখক ও ভাষাবীদ
জহির উদ্দিন বাবর, সভাপতি বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম
হুমায়ুন আইয়ুব, সম্পাদক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম

🎆 কোর্স তত্ত্বাবধান
মুহাম্মদ আমিমুল ইহসান
প্রধান সম্পাদক, আওয়ার ইসলাম

🎆 কোর্স পরিচালক
রোকন রাইয়ান
নির্বাহী সম্পাদক আওয়ার ইসলাম

🎆 আওয়ার ইসলামের ফেসবুক পেইজের ইনবক্স বা ইমেইলে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ভর্তি ফরম ১০০ টাকা। বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করার পর ফরম পাঠিয়ে দেয়া হবে।

🎆 ক্লাস শেষে প্রতিটি বিষয়ের শিট দেয়া হবে। উত্তীর্ণদের জন্য সার্টিফিকেট সরবরাহ করা হবে। নির্বাচিতদের জন্য থাকবে চাকরির সহযোগিতা ও দিকনির্দেশনা।

🎆 বিস্তারিত যোগাযোগ ও ফরম সংগ্রহের বিকাশ নম্বর
01717 831937 (বিকাশ, পারসোনাল)

🎆 ঠিকানা : ourislam24 .com ১২২/১ উত্তর মুগদা, (বাশার টাওয়ার সংলগ্ন মদিনা মসজিদের পেছনে) ঢাকা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ