শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ

নওয়াজের পর ফেঁসে যাচ্ছেন ইমরান, নারী নেত্রীদের নিপীড়নের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুর্নীতির দায়ে পাকিস্তানের সদ্য বিদায় নেয়া প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই)  প্রধান ইমরান খানের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে দলের নারী নেত্রীদের যৌন হেনস্থা করার।

পিএমএল-এন এর নেত্রী হিনা পারভেজ ভুট্টো ও গুলালাই’ তার অভিযোগ করেন।

এরপরই তাকে অযোগ্য ঘোষণা করার জন্য পিটিশন দায়ের করেছে আইনজীবী রাজা বাশারাত। তিনি সংবিধানের ৬২ ও ৬৩ অনুচ্ছেদের আওতায় ইমরানকে অযোগ্য ঘোষণার প্রস্তাব উত্থাপন করেন।

একদিন আগে অর্থাৎ মঙ্গলবার পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খান ও পিটিআই-এর অন্য নেতাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন ওই দলেরই সাবেক নেত্রী আয়েশা গুলালাই।

তার অভিযোগ ইমরান ও দলের অন্য নেতারা নারী কর্মীদের ফোনে যৌন নিপীড়নমূলক শব্দ ব্যবহার করে টেক্সট পাঠাতেন।

যে কারণে পতন হলো নওয়াজ শরিফের

তিনি আরও অভিযোগ করেছেন, ইমরান খান দলের নারী নেত্রীদের অমর্যাদা করতেন। ইমরানকে ‘চরিত্রহীন’ বলেও অভিহিত করেন তিনি।

এদিকে বুধবার পিএমএলএন নেতা হানিফ আব্বাসি বলেছেন, ইমরানের উচিত সংবাদ সম্মেলন করে জাতির কাছে ক্ষমা চাওয়া এবং নিজেকে জবাবদিহিতার মুখোমুখি করা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ