বুধবার, ০৮ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বান্দরবানে টানা ভারী বৃষ্টি, বন্যার আশঙ্কায় ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত চট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার সম্ভাবনা, এইচএসসি পরীক্ষা নিয়ে ‌উদ্বেগ পরীক্ষায় ডিজিটাল কারসাজি ও প্রশ্ন ফাঁসের শাস্তি ঘোষণা খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের শরিয়াহ দায়িত্ব ও একটি ব্যতিক্রমী উদ্যোগ শেয়ারবাজার থেকে ৭৭৫ কোটি টাকা তুলবে ইউসিবি শুভসন্ধ্যা সৈকতে গোসল করতে নেমে দাখিল পরীক্ষার্থী নিখোঁজ ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার ‘জুলাইকে ব্যর্থ করতে নতুন করে জঙ্গি নাটক সাজানো হচ্ছে’

সাড়ে ২৫ কোটি টাকা ব্যাংকে উদ্ধৃত্ত আওয়ামী লীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নির্বাচন কমিশনের বেঁধে দেয়া সময়ের মধ্যে আওয়ামী লীগ ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব দাখিল করেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দলটির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে হিসাব দাখিল করে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এ হিসাব দাখিল করা হয়।

দলটি গত বছরে আয় করেছে ৪ কোটি ৮৪ লাখ ৩৪ হাজার ৯৭ টাকা। আর ব্যয় হয়েছে ৩ কোটি ১ লাখ ৮৪ হাজার ৭৯৯ টাকা। দলটির উদ্বৃত্ত রয়েছে ১ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ২৯৯ টাকা। ব্যংকে ক্ষমতাসীন দলের জমা আছে ২৫ কোটি ৫৮ লাখ ১১ হাজার ৪৪১ টাকা।

আয়ের খাতগুলো হলো- কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় কমিটি, সহ-সম্পাদক, কেন্দ্রীয় উপ-কমিটি, প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, সংসদ সদস্য, মনোনয়ন ফরম বিক্রি, অনুদান ও ব্যাংক থেকে প্রাপ্ত সুদ। ব্যয়ের খাতগুলো হলো- কর্মচারীদের বেতন, বোনাস, আপ্যায়ন ও অন্যান্য খরচ, কেন্দ্রীয় সভা/জনসভা, নির্বাচনী অফিস ব্যয়, উত্তরণ পত্রিকা প্রকাশনা ও সংশ্লিষ্ট খরচ, ত্রাণ কার্যক্রম, বিভাগীয় ও জেলা জনসভা, সহযোগী সংগঠনের অনুষ্ঠান, সাংগঠনিক খরচ এবং অন্যান্য ব্যয়।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ