বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

দেশে ইসলামি সঙ্গীত নিয়ে কাজ করছে যত সংগঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিল আহমদ: খাওয়া পড়া কাজের সঙ্গে মানুষের অবসর সময় থাকে। এই অবসর কাটাতে মানুষ প্রয়োজন বোধ করে বিনোদনের। আমাদের সমাজে বিনোদনের অধিকাংশ আসবাবই সুস্থ সমাজবোধে উত্তীর্ণ নয়। এ দেশে বেশির ভাগ মানুষ ধার্মিক এবং তারা অশ্লীল বিনোদন পছন্দ করেন না। ইসলামি সঙ্গীত তাদের জন্য নিয়মিত খোরাক যুগিয়ে যাচ্ছে। একে কেন্দ্র করে গড়ে উঠছে সাংস্কৃতিক সংগঠন।

দাবানল, কলরব, জিন্নুরাইন, আহবান এরকম হাতে গোণা কিছু সঙ্গীতের সংগঠনের নাম আমরা জানলেও শহর কিংবা গ্রামাঞ্চলে গড়ে উঠেছে অনেক সংগঠন। এরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করলেও আমরা তাদের সম্পর্কে খুব একটা ধারণা রাখি না। ইসলামি সঙ্গীত সংগঠনগুলোর বিষয়ে অনুসন্ধান করেছে আওয়ার ইসলাম। আজ জানুন ইসলামি সংগীত নিয়ে কাজ করা কয়েকটি সংগঠনের কার্যক্রম সম্পর্কে।

সাধারণ গানের দলকে ব্যান্ড নামে অভিহিত করা হলেও ইসলামি সংগীতের দলকে শিল্পীগোষ্ঠী নামে ডাকা হয়। দলগত ছাড়াও বাংলাদেশে এককভাবে অনেক শিল্পী ইসলামি সঙ্গীতে নিজের নাম প্রসিদ্ধ করেছেন। তাদের একজন মুহিব খান।

ইসলামি সংস্কৃতিক নিয়ে কাজ করছে শতাধিক সংগঠন। অতীতে সাইমুম শিল্পীগোষ্ঠী ধার্মিকদের মধ্যে আলোচনা ফেললেও জামায়াত প্রভাবিত হওয়ার কারণে সংগঠনটি বিলুপ্ত হয়ে যায়। এছাড়াও ইসলামি সংগীতে একসময় সাড়া জাগিয়েছিল রণাঙ্গন, হাসসান ও আলোড়ন নামের দুটি শিল্পীগোষ্ঠী। এগুলো এখন আর নেই।

কলরব : জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠাতা পরিচারক ছিলেন ইসলামি সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র আইনুদ্দীন আল আজাদ। ২০১০ সালে তিনি এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।  সংগঠনটির বর্তমান পরিচালক রশীদ আহমদ ফেরদাউস।

জনপ্রিয়তার দিক থেকে বর্তমানে সবচে এগিয়ে আছে সংগঠনটি। কলরব প্রায় সারা বছরই দেশব্যাপী সংগীতের স্টেজ প্রোগ্রাম করে থাকে। সংগঠনটিতে রয়েছে অনেক প্রতিভাবান শিল্পী গীতিকার ও সুরকার। বিভিন্ন জেলাও তাদের শাখা রয়েছে।

দাবানল : দাবানল বাংলাদেশের প্রবীণ শিল্পীগোষ্ঠী যা প্রতিষ্ঠা লাভ করে ১৯৮৪ সালে। দাবানলের প্রতিষ্ঠাকালীন পরিচালক ছিলেন উস্তাদ ফরিদ আহমদ। বর্তমান প্রধান পরিচালক উস্তাদ আনিস আনসারী।

দাবানল শিল্পীগোষ্ঠী বিভিন্ন সময়ে সময়োপযোগী সংগীতে মানুষের মন জয়ে করেছে। দাবানলে রয়েছে অনেক প্রতিভাবান শিà