শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা হারামাইনের খুতবায় তাকওয়া ও ঈমানি শক্তি বৃদ্ধির গুরুত্ব সারাদেশের হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ খামেনির জানাজায় অংশ না নিতে যুক্তরাষ্ট্রের চাপ জমিয়তের রূপনগর ও কাফরুল থানা কমিটি পুনর্গঠন জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা গাজার ধ্বংসস্তূপ থেকে আড়াই বছর পর ফিলিস্তিনি নারীর লাশ উদ্ধার রামুতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পুরুষ ৮৩.৯২ মহিলা ৭৮.৯৩; পাশ করেনি ৩৯৮০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দাওরায়ে হাদিসে (মাস্টার্স) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে পুরুষদের পাশের হার ৮৩.৯২ এবং মহিলাদের পাশের হার ৭৮.৯৩। মোট ৩৯৮০ জন শিক্ষার্থী পাশ করতে পারেনি।

মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টায় কওমি মাদরাসা শিক্ষা কমিশন ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’ এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করে।

এ বছর দেশের ৬টি কওমি শিক্ষাবোর্ডের ৭৩৭টি মাদরাসার ১৯ হাজার ২৮৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পুরুষ ১৫১৮৩ মহিলা ৪১০১। পুরুষদের মধ্যে পাশ করেনি ৩০০৪ জন আর মহিলাদের মধ্যে পাশ করেনি ৯৭৬ জন।

একনজরে ফলাফল

মুমতাজ  :  ৭৮৬ (পুরুষ ৭৪৬ মহিলা ৪০)

জায্যিদ জিদ্দান : ৩৬২৬ (পুরুষ ৩১১৬ মহিলা ৫১০)

জায়্যিদ : ৫৪৮৪ (পুরুষ ৪৩৩১ মহিলা ১১৫৩)

মাকবুল : ৫৪০৮ (পুরুষ ৩৯৮৬ মহিলা ১৪২২ জন)

দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ফল প্রকাশ, পাশের হার ৮২.৮৫ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ