বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফিলিস্তিন নিয়ে মুহিব খানের ছড়া; লজ্জিত হও!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিব খান
*
ইসরাঈলের বাপ-মা তুলে
গাল দিলে আর লাভ কী বলো!
বেলায় বেলায় দিন গড়িয়ে
গালবাজি তো অনেক হলো।

ওই আরবের ভোগ-বিলাসী
মোড়লরা সব হাত গুটিয়ে-
ফিলিস্তিন আর আকসাকে হায়!
শত্রু-হাতে দেয় উঠিয়ে।

আপন মায়ের অসম্মানে
তোমরা নিজেই কুণ্ঠিত নও!
হায়রে আরব! ধিক তোমাদের
লজ্জিত হও! লজ্জিত হও!

অাধ-শতাধিক বছর ধরে
পাথর ছুঁড়ে লড়ছে যারা;
তোমার শিরায় সত্যি কি হায়-
সেই আরবের রক্তধারা!

নিজের ভাইয়ের মৃত্যু দেখেও
কোফতা-কাবাব যাচ্ছো গিলে!
বোনের ছেঁড়া ওড়না দেখেও
জেদ জাগে না তোমার দিলে!

অবুঝ শিশুর কান্না দেখেও
নরোম গদির উষ্ণতা লও!
মাথার রুমাল-চাকতি খুলে
লজ্জিত হও! লজ্জিত হও!

দুইশ' কোটি মুসলমানের
রক্তে আগুন উঠছে জ্বলে;
কিন্তু যখন তাকিয়ে দেখে
শত্রু ঘুমায় তোমার কোলে-

যায় না তখন কিচ্ছু করা
চায় না যে কেউ তোমার ক্ষতি!
দুই হারামের খাদেম তুমি
তাই এতো ছাড় তোমার প্রতি।

কিন্তু তোমার নাই সে গরজ!
ভোগ-পেয়ালায় চোখ বুঁজে রও!
দু'হাত ভরে কাঁকন পড়ে
লজ্জিত হও! লজ্জিত হও!

২৪/৭/১৭
দুপুর ১২.৩০

একজন হাফেজে কুরআন! যিনি ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ